ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের, কী আছে ইমেলে?

রাজ্যের মুখ্যসচিবকে ফের ইমেল করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একটি ড্রাফট পাঠানো হয়েছে। একটি কেন্দ্রীয় নির্দেশনামা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির জন্য প্রকাশ করুক সরকার। এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

গতকাল বুধবার সন্ধ্যায় নবান্নে বৈঠক হয়েছিল। সেখানে দুই পক্ষ সম্পূর্ণ মতের সিদ্ধান্তে আসতে পারেনি। তবে অনেক ক্ষেত্রেই সমাধানের রাস্তা বেরিয়েছে বলে খবর। যে আলোচ্যসূচি ছিল গতকালের বৈঠকে। তার ভিত্তিতে একটি ড্রাফট আন্দোলনকারীরা তৈরি করেছে। সেই ড্রাফট সরকারের কাছে পাঠানো হয়েছে।

রাত দুটোর পর রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে এই বিষয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। সেই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। ১৫ টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে তাতে। থ্রেট কালচারের কোনও অভিযোগ উঠলে তার তদন্ত করবে কমিটি৷ রাজ্য ও কলেজ স্তরে কমিটি থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র ভোটের দাবি তোলা হয়েছে।

গতকাল মুখ্য সচিবের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এখনও সম্পূর্ণ শর্তে দুই পক্ষ সবুজ সংকেত দেয়নি। রাতে স্বাস্থ্য ভবনের সামনে ফিরে ফের আলোচনায় বসেছিলেন আন্দোলনকারীরা। তাদের এই অবস্থান, কর্মবিরতি চলবে। এই কথা ফের জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ চিকিৎসকরা রাজ্য সরকারের প্রস্তাবে সাড়া দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত তাঁদের সব দাবি মানা না হবে।

আজ বৃহস্পতিবার ৪১ দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। স্বাস্থ্য ভবনের সামনে দশম দিনে পড়েছে অবস্থান কর্মসূচি। তবে কিছুটা সমস্যায় পড়েছেন আন্দোলনকারীরা। কারণ, ডেকোরেটরদের তরফ থেকে বাঁশ৷ ত্রিপল খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এক সময় ফ্যান দেওয়া হয়েছিল সেখানে। সেই সবও নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

যদিও আন্দোলনকারীরা দাবি করছেন কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের আন্দোলন সেখানেই চলবে। প্রশাসন কৌশলে চাপ বাড়াচ্ছে। ডেকরেটরদের হুমকি দিয়ে সব খোলানো হচ্ছে। এই অভিযোগও সামনে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+