বিজেপির মহিলা সাংসদের পরামর্শেই নেপাল পালানোর ছক, বিস্ফোরক দাবি জুহির
বিজেপির অত্যন্ত প্রভাবশালী মহিলা সাংসদের পরামর্শেই নেপাল পালানোর ছক কষেছিলেন জুহি। শিশুপাচারকাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরীর বিস্ফোরক দাবি করলেন পুলিশি জেরায়।
জলপাইগুড়ি, ১ মার্চ : বিজেপির অত্যন্ত প্রভাবশালী মহিলা সাংসদের পরামর্শেই নেপাল পালানোর ছক কষেছিলেন জুহি। শিশুপাচারকাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরীর বিস্ফোরক দাবি করলেন পুলিশি জেরায়। তিনি এমন বলেন, তাঁকে বোঝানো হয়েছিল, নেপাল পালিয়ে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে আর গ্রেফতার করা সম্ভব হবে না। সেক্ষেত্রে নেপাল অভিযান করতে গেলে বিদেশ মন্ত্রকের অনুমতি প্রয়োজন।[শিশুপাচারকাণ্ডে অবশেষে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরী ]
মঙ্গলবারে রাতে শিলিগুড়ির খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্ত থেকে জুহিকে গ্রেফতারের পর মাটিগাড়া থানায় এনে দফায় দফায় জেরা করেন সিআইডি আধিকারিকরা। সেই জেরার মুখেই জুহি ওই বিস্ফোরক দাবি করে বসেন। ফলে নতুন করে অস্বস্তি রাজ্য বিজেপিতে। নাম না করলেও এক্ষেত্রে স্পষ্ট অভিযোগের তির এ রাজ্য থেকে সদ্য রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়া অভিনেত্রী সাংসদের দিকে।[শিশুপাচারকাণ্ডে জুহির গ্রেফতারের পর চাপ বাড়ল বিজয়বর্গীয়-রূপা-দিলীপদের]

উল্লেখ্য, জলপাইগুড়ির বাসিন্দা বিজেপির মহিলা মোর্চা সম্পাদক জুহি চৌধুরী ওই সাংসদের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। জুহির অজ্ঞাতবাস পর্বকে পূর্ণ সমর্থন করেছিলেন ওই মহিলা সাংসদ। এমনকী বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জুহির আত্মগোপনেক সমর্থন করেছিলেন। শিশু পাচারকাণ্ডে তাঁদের নেত্রীকে ফাঁসানো হচ্ছে বলে প্রকারান্তরে বোঝাতে চেয়েছিলেন তিনি। শাসকদলের সমালোচনা করে তিনি বলেছিলেন, বিজেপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে।[মোবাইল ফোনই ধরিয়ে দিল বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহিকে ]
গতকালই বিজেপির অস্বস্তি বাড়িয়ে শিশুপাচারকাণ্ডে মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী কৈলাশ বিজয়বর্গীয় ও রূপা গঙ্গোপাধ্যায়ের নাম বলেছিলেন। দিল্লিতে জুহি চৌধুরী তাঁকে নিয়ে গিয়েছিল তাঁদের সঙ্গে আলোচনার জন্য। তিনি পাশের ঘরে ছিলেন। জুহির সঙ্গে বিজয়বর্গীয় ও রূপার বৈঠক হয় বলেও জানান চন্দনাদেবী।[শিশুপাচারকাণ্ডে বিজেপি নেত্রী জুহি চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের আটকাহন]
এবার খোদ বিজেপি নেত্রীর মুখেই মহিলা সাংসদের নাম। তিনিই নাকি জুহিকে পরামর্শ দিয়েছিলেন নেপাল পলানোর জন্য। তাই জলপাইগুড়ি শিশুপাচারকাণ্ডের তদন্তে এখন নয়া মোড়। ক্রমশই জড়িয়ে পড়ছে বিদেপির মহিলা সাংসদের নাম।












Click it and Unblock the Notifications