করোনা আতঙ্কে রাজ্যের বিচারপ্রক্রিয়া কার্যত স্তব্ধ
করোনা আতঙ্কে রাজ্যের বিচারপ্রক্রিয়া কার্যত স্তব্ধ
কলকাতা হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালতে আগামী ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকছে আইনজীবীদের আইনী পরিষেবা। সোমবার বার কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আইনজীবিরা হাইকোর্ট সহ গোটা রাজ্যের আদালতে কোনও মামলায় অংশগ্রহণ করছে না। আগামী ২০ তারিখ ফের বৈঠক হবে বার কাউন্সিলের। সেই বৈঠকেই ঠিক হবে আইনজীবিরা কবে থেকে কাজে যোগ দেবেন।

এদিন রাজ্য বার কাউন্সিলের তরফে জানানো হয়, রবিবার কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেল এক নির্দেশিকায় জানিয়েছিল আদালত চত্বরে বেশি লোক জমায়েত করা যাবে না । সেই নির্দেশিকা অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয় বার কাউন্সিলের তরফে।
গত কাল হাইকোর্টের তিন বিচারপতির সিদ্ধান্তের এদিন হাইকোর্টের প্রত্যেকটি এজলাসে মামলার উল্লেখ করে গুরুত্ব নির্ধারণ করা হয়। জামিন, আগাম জামিন ও গ্রেফতারি পরোয়ানার জারির মত মামলা গুলোকেই মূলত শুনানির জন্য ধার্য করা হয়েছিল বলেই হাইকোর্ট সূত্রের খবর। কিন্তু বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে গোটা চিত্রই বদলে যাচ্ছে মঙ্গলবার থেকে।
অন্যদিকে হাইকোর্টের তরফে জানানো হয়েছিল হাইকোর্টের মূল ভবনের তিনটি গেটে ও নতুন দুই ভবনের গেটে থার্মাল গান বসানো হবে। থাকবে মেডিকেল ইউনিটও। কারও শরীরের অতিরিক্ত তাপমাত্রা থার্মাল গানে ধরা পরলেই বিশেষ চিকিৎসকদের কাছে পাঠানো হবে। কিন্তু সোমবার বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে কার্যত এই প্রক্রিয়াও কাজে লাগছে না।












Click it and Unblock the Notifications