রিমান্ডে রায়পুরই এখন গন্তব্য, আজ আদালতে কী বলল উদয়ন দাস? জেনে নিন
প্রথমে আকাঙ্ক্ষা শর্মা ও পরে নিজের বাবা-মাকে খুনের কথা স্বীকার করেছে সিরিয়াল কিলার হিসাবে অভিযুক্ত উদয়ন দাস। এরপরে তাকে গ্রেফতার করে বাঁকুড়া নিয়ে আসা হয়। আর এদিন আদালতে গোপন জবানবন্দি দিয়েছে সে।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : ধরা পড়ার পর জেরার মুখে ভেঙে পড়ে প্রথমে আকাঙ্ক্ষা শর্মা ও পরে নিজের বাবা-মাকে খুনের কথা স্বীকার করেছে সিরিয়াল কিলার হিসাবে অভিযুক্ত উদয়ন দাস। এরপরে তাকে গ্রেফতার করে বাঁকুড়া নিয়ে আসা হয়। আর এদিন বাঁকুড়া আদালতে গোপন জবানবন্দি দিয়েছে সে।
জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয় সে। জানায়, পুলিশের কাছে যেটা জানিয়েছে, সেটাই তার বক্তব্য। আকাঙ্ক্ষাকে সে খুন করেছে। এই অপরাধের কথা সে পুলিশের কাছে স্বীকার করেছে বলেও সে আদালতে জানিয়েছে।

আদালতে আকাঙ্ক্ষার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়। সে নিজের প্রাক্তন বান্ধবীকে শনাক্ত করে। এদিকে উদয়নের আইনজীবী জামিনের আর্জি জানালেও আদালতকক্ষে দাঁড়িয়ে জামিন নিতে অস্বীকার করে সে। বলে, আমি জামিনের আবেদন করতে চাই না। আর কিছু বলার রয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে সে জানায়, যা বলার পুলিশকে বলে দিয়েছে। নতুন করে কিছু বলার নেই।
এরপর রায়পুর পুলিশ উদয়নকে নিয়ে যেতে ট্রানজিট রিমান্ডের আবেদন করলে বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে রায়পুরের আদালতে উদয়নকে পেশ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারক।












Click it and Unblock the Notifications