এই সরকারি নির্দেশনামার বিরোধিতায় ফের কলোরব যাদবপুরে, আটকে উপাচার্য
ফের কলোরব যাদবপুরে। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে ক্যাম্পাসে আটকে উপাচার্য। ছাত্র সংসদ ভেঙে দিয়ে কাউন্সিল গঠন করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তারই বিরোধিতায় ছাত্রছাত্রীরা
ফের কলোরব যাদবপুরে। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে ক্যাম্পাসে আটকে উপাচার্য।
ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে অশান্তি ঠেকাতে ছাত্র সংসদ ভেঙে দিয়ে কাউন্সিল গঠন করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশনামারই বিরোধিতা করছে যাদবপুরের ছাত্রছাত্রীরা। বলা ভাল ইঞ্জিনিয়ারিং, আর্টস ও সায়েন্স বিভাগের তিন ছাত্র সংসদই সরকারের নির্দেশনামার বিরোধিতায় এনিয়ে আন্দোলনে নেমেছে।

রাজনৈতিক পরিচয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়া যাবে না। এমনটাই সরকারি মত হলেও, ছাত্রছাত্রীদের বক্তব্য মতাদর্শগত বিরোধিতা ছাত্রাবস্থাতেই গড়ে ওঠে। তাই যাদবপুরের সবকটি ছাত্র সংসদই সরকারি নির্দেশনামার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ছাত্রদের পাশে রয়েছে শিক্ষক সংগঠন জুটাও। উল্লেখ্য যাদবপুরের তিনটি ছাত্র সংসদের কোনওটিই তৃণমূলের দখলে নেই।

যাদবপুরের এসএফআই নেত্রী ত্রিপর্ণার অভিযোগ, তৃণমূলের কোনও রাজনৈতিক দাদার হাতে যাদবপুরের ক্ষমতা না থাকায়, ছাত্র সংসদ ভেঙে ঘুর পথে কাউন্সিলের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল। যদিও সরকারি মহলের বক্তব্য, শিক্ষা কেন্দ্রগুলিতে পড়াশোনায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই কাউন্সিল গঠনের নির্দেশিকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications