গভীর রাতের বোমাবাজিতে অশান্ত উলুবেড়িয়া! তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৮

তৃণমূল বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তপ্ত উলুবেড়িয়া। রাতভর এলাকা জুড়ে চলেছে বোমাবাজি , ভাঙচুর।

তৃণমূল বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তপ্ত উলুবেড়িয়া। রাতভর এলাকা জুড়ে চলেছে বোমাবাজি , ভাঙচুর। ঘটনায় ২ মহিলা সহ আহত হয়েছেন মোট ৮ জন। উলুবেড়িয়ার বাউড়িয়ার এই ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী।

গভীর রাতের বোমাবাজিতে অশান্ত উলুবেড়িয়া! তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৮

বিজেপির তরফে দাবি করা হচ্ছে, বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় তাঁদের ওপর। এলাকায় চোলাই মদোর দোকান খোলা নিয়ে শুরু হয় বিবাদ। মদের দোকান খোলার প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। এরপরই দুই পক্ষের বিবাদ গড়ায় সংঘর্ষ পর্যন্ত। তৃণমূলের তরফে ৪০ থেকে ৫০ জনের এক দুষ্কৃতীদল হামলা চালায় বিজেপির সমর্থকদের বাড়িতে। শুরু হয় ভাঙচুর, বোমাবাজি। আহত হয়েছেন ২ মহিলা সহ বিজেপির ৮ কর্মী। এমনই দাবি গেরুয়া শিবিরের।

আহতদের এলাকার বাউড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেল। তৃণমূলের তরফে পাল্টা যুক্তি, এলাকায় দুটি ক্লাবের মধ্যের ঝামেলাকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে জোর করে। বিজেপিই বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে দাবি করছে তৃণমূল শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+