‘ট্রাম্পকার্ড’ মুকুল রায়! অমিতের ট্র্যাডিশন মেনেই বঙ্গ-বিজয়ে এগোচ্ছেন ‘সেনাপতি’ নাড্ডা
‘ট্রাম্পকার্ড’ মুকুল! অমিতের ট্র্যাডিশন মেনেই বঙ্গ-বিজয়ে এগোচ্ছেন ‘সেনাপতি’ নাড্ডা
অমিত শাহের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন জগৎপ্রকাশ নাড্ডা। সর্বভারতীয় বিজেপির সভাপতি হয়েই তাঁর কাঁধে মস্তবড় দায়িত্ব বাংলার বিধানসভা ভোট। ২০২১-এ বাংলা বিজয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হচ্ছে তাঁকে। আর এই কঠিন পথ পাড়ি দিতে তিনি নিয়েছেন অমিতের কৌশলই। যথারীতি মমতার বাংলায় পদ্ম ফোটাতে ট্রাম্পকার্ড করেছেন মুকুলকে।

মুকুল রায়কে অগ্রভাগে রেখে লক্ষ্য বঙ্গ-বিজয়
মুকুল রায়কে সম্প্রতি সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দিয়েছেন জেপি না্ড্ডা। মুকুলের গুরুত্ব বাড়িয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলা বিজয়ে তারা কতটা আগ্রহী। তৃণমূল কংগ্রেসকে হারাতে তাঁরা মুকুলের নেতৃত্বে ‘তৃণমূল'কেই কাজে লাগাতে চাইছেন। সেই কারণেই মুকুল রায়কে তাঁরা অগ্রভাগে রাখছেন।

অমিতের ট্র্যাডিশন মেনে দল সাজাচ্ছেন নাড্ডা
এর আগে বাংলায় দু-দুটি নির্বাচনে বিজেপি লড়েছে মুকুল রায়কে নির্বাচন কমিটির মাথায় বসিয়ে। এবার আরও বড় টার্গেটকে সামনে রেখে মুকুলের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে. ২০১৯-এ জেতার পর অমিত শাহ যেমন ‘মুকুলবাবু'কে কৃতিত্ব দিয়েছিলেন, তা মনে রেখেই দল সাজাচ্ছেন উত্তরসূরি নাড্ডা।

মুকুলকে গুরুত্ব দিয়ে বঙ্গ বিজেপিতে নতুন ভোর
অমিত শাহের টিমে মুকুল রায় যেমন গুরুত্ব পেতেন, জেপি নাড্ডার টিমে তিনি আরও বেশি গুরুত্ব পাচ্ছেন। তাঁকে আবর্ত করেই যে বিজেপি কৌশ রনা করছেন, তা স্পষ্ট। তৃণমূলকে ভাঙার পাশাপাশি অন্তর্দলীয় কোন্দল রুখতেও মুকুলের উপর ভরসা করছেন জগৎপ্রকাশ নাড্ডা। মুকুলকে গুরুত্ব দিয়ে বঙ্গ বিজেপিতে নতুন ভোর আনতে চাইছেন তিনি।

দিলীপ একা পারবেন না, মুকুলকে চাই-ই চাই!
অমিত শাহের মতে জেপি নাড্ডাও বুঝে গিয়েছেন বাংলায় জিততে হলে মুকুল রায়ের সাহায্য দরকার। তাই তাঁর বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক, মুকুলকে নিয়ে ঘূঁটি সাজাতেই হচ্ছে। তা ভিন্ন উপায় নেই বিজেপির। কেননা একা দিলীপ যতই পরিবর্তন আনার কথা বলুন, তাঁর পক্ষে তা সম্ভব নয়। মুকুলকে চাই-ই চাই!

ভারতীয় রাজনীতির ‘গ্যারি সোবার্স’ মুকুলে ভরসা
বিজেপির এই ভাবনা মুকুল রায়ও বুঝতে পেরেছিলেন আগেই। তাই তো নিজেকে ভারতীয় রাজনীতির গ্যারি সোবার্সের সঙ্গে তুলনা করেছিলেন। বলেছিলেন, ক্রিকেট যতদিন থাকবে, ততদিন যেমন গ্যারি সোবার্স থাকবে, তেমনই ভারতীয় রাজনীতি তাঁকে কোনওদিন উপেক্ষা করতে পারবে না। তারই প্রতিফলন দেখা যাচ্ছে বিজেপির ভাবনা।












Click it and Unblock the Notifications