তৃণমূলকে টক্কর একমাত্র বিজেপিরই, মমতার সরকারকে হটাতে ‘মিশন ২০২৬’ ঘোষণা নাড্ডার

তৃণমূলকে টক্কর একমাত্র বিজেপিরই, মমতার সরকারকে হটাতে ‘মিশন ২০২৬’ ঘোষণা নাড্ডার

একুশের নির্বাচনে বাংলার সব পার্টিকে আউট করে দিয়ে একা বিজেপি তৃণমূলের সঙ্গে টক্কর দিয়েছে। আমরা এবার তৃণমূলকে হারাতে পারিনি ঠিকই। কিন্তু আমরা তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখল করবই। আজ হয়নি, পাঁচ বছর পরে হবে লক্ষ্যপূরণ। অর্থাৎ একুশে ভরাডুবির পর বিজেপি টার্গেট ফিক্সড করে ফেলল। এবার মিশন ২০২৬!

একুশের পর্যালোচনায় ভার্চুয়ালি জেপি নাড্ডা

একুশের পর্যালোচনায় ভার্চুয়ালি জেপি নাড্ডা

একুশের ভোটে শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির। তার প্রায় দু-মাস পর বিজেপি পর্যালোচনা বৈঠকে বসল। হেস্টিংসে বিজেপির সদর দফতরে বঙ্গ বিজেপি নেতৃত্ব হাজির হয়েছিলেন। ছিলেন বাংলার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। আর ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

৩ থেকে ৭৭, স্বল্প সময়ে দারুন ফল বিজেপির

৩ থেকে ৭৭, স্বল্প সময়ে দারুন ফল বিজেপির

তিনি বিজেপির এই কার্যকারিণী বৈঠকে ভার্চুয়াল বক্তব্য রাখেন। নাড্ডা বলেন, বিজেপি বাংলায় স্বল্প সময়ের ব্যবধানে দারুন ফল করেছে। মাত্র ৩ জন বিধায়ক ছিল আমাদের। তা থেকে আমরা ৭৭ হয়েছি। এই বিচারে আমরা খুব ভালো ফল করেছি। তবে আমরা লক্ষ্য স্থির করেছিলাম বাংলায় পরিবর্তনেকর, তা পারিনি এবার।

বাংলা থেকে নিঃশেষ হয়েছে বাম ও কংগ্রেস

বাংলা থেকে নিঃশেষ হয়েছে বাম ও কংগ্রেস

জে পি নাড্ডার কথায়, বাংলা থেকে এবারের ভোটে নিঃশেষ হয়ে গিয়েছে ৩৪ বছরের শাসক বামফ্রন্ট। এমনকী কংগ্রেসও শূন্য হয়ে গিয়েছে। কিন্তু আমরা আছি। বিরোধী আসনে থেকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূলকে। আমরা এ রাজ্যে বেড়েছি। ভবিষ্যতে আমরা এ রাজ্য দখল করব, এ অঙ্গীকার থেকে আমরা সরছি না।

পাঁচ বছর পরে আমরাই জিতব, লক্ষ্যে অবিচল

পাঁচ বছর পরে আমরাই জিতব, লক্ষ্যে অবিচল

তিনি আরও বলেন, একুশে হয়নি তো কী হয়েছে। এটা ব্যর্থতা বলে ভাববেন না, বরং এটা আমাদের সাফল্য। আমরা এবার পারিনি, পাঁচ বছর পরে আমরা জিতব। আমরা হারাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। সেই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্য আমাদের ধরা দেবেই। এভাবেই তিনি উৎসাহ দেন বাংলার বিজেপি নেতা-নেত্রী, কর্মী-সমর্থকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+