যে কোনও উপায়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তৃণমূল! দুর্নীতির অভিযোগ করে তীব্র আক্রমণ জেপি নাড্ডার

যে কোনও উপায়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তৃণমূল! দুর্নীতির অভিযোগ করে তীব্র আক্রমণ জেপি নাড্ডার

২০২১-এর লক্ষ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ভার্চুয়াল সভা করে প্রচারের সূচনা করেছিলেন। এদিন ভার্চুয়াল সভা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি এদিন কঠোর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন।

 মমতার সরকারের বিরুদ্ধে অভিযোগ

মমতার সরকারের বিরুদ্ধে অভিযোগ

বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন তৃণমূলের নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ রাজ্যে রাজনীতির অপরাধীকরণ হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন। বাংলায় কাটমানির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জেপি নাড্ডা বলেন, যেসব নেতা কাটমানির দাবি করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

যে কোনও উপায়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তৃণমূল

যে কোনও উপায়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তৃণমূল

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন বলেন, একদিকে তাদের রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যিনি সংঘবদ্ধ ভারতের পক্ষে লড়াই করেছিলেন। আদর্শ ও নীতিকে সব কিছুর উর্ধ্বে রেখেছিলেন। অন্যদিকে বাংলায় বর্তমানে যে তৃণমূল সরকার রয়েছে, তারা যে কোনও উপায়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। মন্তব্য করেছেন জেপি নাড্ডা।

বাংলার মর্যাদা ফিরিয়ে আনতে হবে

বাংলার মর্যাদা ফিরিয়ে আনতে হবে

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, এই সরকারকে সরিয়ে বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে জেপি নাড্ডা বলেন, এই সরকার কোঅপারেটিভ ফেডারেলিজমে বিশ্বাসী নয়। মুখ্যমন্ত্রী করোনা সংক্রান্ত তথ্য কেন্দ্রকে তুলে দেননি বলে অভিযোগ করেন জেপি নাড্ডা।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ

এদিন ছিল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করে জেপি নাড্ডা বলেন, তিনি জওহরলাল নেহরুর তোষণের রাজনীতির বিরোধিতা করতেন। তাঁর প্রতি সম্মান জানিয়েই নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছেন বলে উল্লেখ করেন। জেপি নাড্ডা বলেন, যে সময় ৩৭০ ধারা লাগু করা হয়েছিল, সেই সময় এর প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+