গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য তৃণমূলের লাইন পড়বে! রাজুর পর এবার জয়ের মন্তব্যে শোরগোল
গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য তৃণমূলের লাইন পড়বে! রাজুর পর এবার জয়ের মন্তব্যে শোরগোল
বিজেপিকে উত্তেজিত করবে না। তাহলে তর্পণ করার জন্য গঙ্গার ঘাটে লাইন পড়ে যাবে। কল্যাণীতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূলের উদ্দেশে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কলকাতায় তর্পণ কর্মসূচিতে বিজেপিকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।

তর্পণ নিয়ে কলকাতার ঘাটে ধুন্ধুমার
তর্পণ করা নিয়ে মঙ্গলবার রাত থেকে বিজেপির কর্মসূচি নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। বাগবাজার ঘাটে তর্পণের জন্য মঞ্চ বাধে বিজেপি। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের কোনও অনুমতি না থাকার অভিযোগে সেই রাতেই মঞ্চ খুলে দেয় পুলিশ। এরপর বুধবার সকালে পাশের গোলাবাড়ি ঘাটে কর্মসূচি পালন করে বিজেপির শীর্ঘ নেতৃত্ব।

জয় বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
বুধবার ওই ঘটনায় সারাদিনই সরগরম থেকে বিজেপি। দলের নেতারা তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার পিছনে তৃণমূলের হাত দেখছেন। তাঁদের আরও অভিযোগ পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাঁর দাবি, আর কয়েক মাস পরে রাজ্যের নির্বাচনে জিতে বিজেপি সরকার গড়বে। ফলে এখনও সময় আছে। তাঁর আবেদন, বিজেপি উত্তেজিত করবেন না। তাহলে গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য তৃণমূলের লাইন পড়ে যাবে।

রাজু বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
মঙ্গলবার রাতে ঘটনারই সমালোচনা করেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, যাঁরা তর্পণের মঞ্চ ভেঙেছেন, তাঁদের উর্দি খুলে নেব।

হিন্দু সংস্কৃতি বিরোধী সরকার বলেছিলেন রাহুল
বাগবাজারে তর্পণের মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছিলেন, রাজ্যের সরকার হিন্দু সংস্কৃতি বিরোধী। এই সরকারকে যতক্ষণ না পর্যন্ত গঙ্গার জলে বিসর্জন দেওয়া হচ্ছে, ততক্ষণ বিজেপি ময়দানে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications