পাপমুক্ত সোনার বাংলা গড়তে অটল-আদবানির স্মরণ! তৃণমূলকে হারানোর সংকল্প জয়ের
পাপমুক্ত সোনার বাংলা গড়তে অটল-আদবানির স্মরণ! তৃণমূলকে হারানোর সংকল্প জয়ের
তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। তা পারে একমাত্র বিজেপিই। হাওড়ার আমতায় দলীয় এক অনুষ্ঠান এসে উলুবেড়িয়ার জনগণের প্রতি এমনই বার্তা দিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে ২০১৯-এর ভোটে লড়াই করেছিলেন বাংলার টিকিটে। সেই জয়ই পদ্মে ছাপ দিয়ে পরেরবার তৃণমূলকে হারানোর সংকল্প করতে বলেন কর্মীদের।

পাপমুক্ত সোনার বাংলা গড়তে
তিনি বলেন, তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে পাপমুক্ত সোনার বাংলা গড়তে হবে। সে জন্য উলুবেড়িয়ার হুকে বিজেপির জয়লাভ করা জরুরি। বিজেপি যদি জয়লাভ না করে, এলাকার শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে পারবেন না। দাঙ্গাবাজরা ঘি্রে ফেলবে শান্তিপ্রিয় বাংলাকে। এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করার সময় এসেছে এবার।

আদবানি-অটলজির ইচ্ছাপূরণে জয় চাই
এ বিষয়ে জয় তাঁর বিজেপিতে যোগদানের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন দিল্লিতে তৃণমূলে যোগ দিয়ে তিনি লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন আদবানিজি বলেছিলেন, আমার এবং অটলজির ইচ্ছা ছিল বাংলায় বিজেপিকে নিয়ে আসার। আমরা পারিনি। আমাদের উত্তরসূরি মোদী-শাহরা নিশ্চয় পারবেন। তোমরা যদি সক্রিয় হও তবে সেটা সম্ভব।

শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন
সেই কথা তুলে ধরে জয় বলেন, শুধু মোদী-শাহ নন, আদবানি-অটলজির ইচ্ছাপূরণেও বাংলায় ক্ষমতায় আনতে্ হবে বিজেপিকে। অমিত শাহের হাতে হাত দিয়ে আমরা প্রতিজ্ঞা করেছি বাংলায় বিজেপিকে নিয়ে আসব। আমরা আনবই, শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
এদিন আমতার অনুষ্ঠানে জয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শতাধিক তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে। তিনি বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন। উলুবে়ড়িয়ার হাটগাছাতেও তিন শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপির হাওড়া গ্রামী জেলা সভাপতি শিবশঙ্কর বেজ তাঁদের হাতে পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহিও।












Click it and Unblock the Notifications