মমতাকে ঝেঁটিয়ে বিদায়ের নিদান! শালীনতার সীমা ছাড়িয়ে কু-কথায় পঞ্চমুখ বিজেপির জয়
‘তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে। আমরা ওদের শাস্তি দেব না। ওদের শাস্তি দেবে বাংলার মানুষ। বাংলার মানুষ কালীঘাট থেকে ঝ্যাঁটা মেরে বিদায় করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’
তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে। আমরা ওদের শাস্তি দেব না। ওদের শাস্তি দেবে বাংলার মানুষ। বাংলার মানুষ কালীঘাট থেকে ঝ্যাঁটা মেরে বিদায় করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার কু-কথায় পঞ্চমুখ হলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শালীনতার সীমা ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝেঁটিয়ে বিদায়ের নিদান দিলেন তিনি।

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ভাষায় তোপ দাগেন বিজেপির সেলিব্রেটি নেতা। তিনি মমতাকে তোপ দেগে বলেন, আপনি যতই চ্যাঁচামেচি করুন না কেন আগামী ২০ বছরেও নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদ থেকে সরাতে পারবেন না। উল্টে আপনিই সরে যাবেন। বাংলার মানুষ আপনাকে ঝেঁটিয়ে বিদায় করে দেবে।
জয়ের কথায়, আপনাকে সবাই তোষামোদ করে চলে। আপনাকে গরম খাওয়ায়, আর আপনি গরম খেয়ে যান। তিনি তৃণমূল নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে এদিন বলেন, তৃণমূলের প্রচুর টাকার নেশা হয়ে গিয়েছে। ক্যানসার সারানোর জন্য বাজারে এলেও মানুষের শরীরে বাসা বাঁধা লোভ কোনও ওষুধেও সারে না। চায়ের দোকান থেকে বাস, ট্রেন-সর্বত্রই আলোচনা তৃণমূল সরকার মানুষের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ।
এদিন কর্ণাটকের কংগ্রেস-জেডিএসের সরকারকে খিচুড়ি সরকার বলে ব্যাখ্যা করেন জয়। তিনি বলেন, আর মাত্র দুমাস অপেক্ষা করুন, তারপর দেখবেন, কর্ণাটকে বিজেপি এসে গিয়েছে। নিজেদের মধ্যে এখনই ঝগড়া করছে, কতদিন আর ওরা টিকবে। তেমনই খিচুড়ি মার্কা জোট করতে চাইছে বিজেপিকে হারানোর জন্য। সে স্বপ্নও বাস্তবায়িত হবে না তৃণমূলের।












Click it and Unblock the Notifications