নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাম-কংগ্রেস যৌথ মিছিল মহানগরে
নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাম-কংগ্রেস যৌথ মিছিল মহানগরে
এবার নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যৌথ ভাবে পথে নামল কংগ্রেস এবং বামফ্রন্ট। নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ও দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি এর বিরুদ্ধে এই প্রথম কলকাতায় একসাথে হাঁটতে দেখা গেল বাম কংগ্রেসকে।

শুক্রবার দুপুর আড়াইটে তেকে সুবোধ মল্লিক স্কোয়ার শুরু হওয়া মিছিল পরবর্তী কালে মহাজাতি সদনে গিয়ে শেষ হয়। মিছিলে হাঁটতে দেখা যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক নেতা-কর্মীদের।
এদিকে ৮ জানুয়ারি দেশ জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন গুলি। ইতিমধ্যে এই বনধকে সমর্থন করতে দেখা গেছে কংগ্রেসকেও। মিছিল থেকেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, “উনি শুধু সূর্য গ্রহণ দেখতে পাননি তাই নয়। উনি দেশের কিছুই দেখতে পাচ্ছেন না। দেশের সাধারন মানুষের আর্থিক পরিস্থিতি থেকে দেশের আর্থিক পরিস্থিতি কিছুই উনি দেখতে পাচ্ছেন না।"
পাশাপাশি দেশজুড়ে নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের ভুল দিক গুলি নিয়ে জোরদার সওয়াল করে সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে তিনি আরও বলেন, “গ্রহণ সূর্যে শুধু লেগেছে তা নয় , গ্রহণ লেগেছে বিজেপিতেও।" অন্যদিকে এদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে ফের একবার দেশজুড়ে জাতীয় নাগরিকত্ব সংকট নিয়ে সরব হতে দেখা য়ায়।












Click it and Unblock the Notifications