আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট
আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট
আজই প্রকাশিত হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ হবে। দুপুর ১টায় ফল প্রকাশের পর দুপুর আড়াইটে থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল।

প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী দুই বিভাগে পরীক্ষা দিয়েছিলেন এবছর। ৩০ হাজার আসনে ভর্তি নেওয়া হবে। ২ ফেব্রুয়ারি জয়েন্টের পরীক্ষা হয়। প্রায় ৬ মাস পরে ফল ঘোষণা করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণেই এই দেির বলে জানয়েছে কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের কারণে রাজ্যের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশেও দেরি হয়েছে।
পরের বছর কবে বোর্ড পরীক্ষা এবং জয়েন্ট পরীক্ষা হবে তা এখনও অনিশ্চিত। জয়েন্টের ফল প্রকাশের পর ভর্তি কীভাবে নেওয়া হবে তা নিয়েও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দুপুর ১টার ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে তথ্য দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications