জয়েন্টের ফল প্রকাশ ৭ অগাস্ট, করোনা পরিস্থিতিতে অনলাইনে ফল! কাউন্সেলিং-রিপোর্টিংও
পরীক্ষা হওয়ার ছয় মাসের মাথায় ফলাফল প্রকাশ হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের।
পরীক্ষা হওয়ার ছয় মাসের মাথায় ফলাফল প্রকাশ হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে্ছেন, আগামী শুক্রবার অর্থাৎ ৭ অগাস্ট জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল প্রকাশ হবে। ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা ফল জানতে পারবেন। শীঘ্রই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে কখন জানা যাবে ফল।

এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অনলাইনের মাধ্যনেই কাউন্সেলিং হবে। রিপোর্টিংও ভার্চুয়ালি করতে পারবে ছাত্রছাত্রীরা।এতদিন অনলাইনে কাউন্সেলিং হলেও ইঞ্জিনিয়ারিং কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হত। এবার করোনার প্রকোপে তাদের যেতে হবে না কলেজ বা বিশ্ববিদ্যালয়ে।
এবার জয়েন্ট এন্ট্রান্, বোর্ড পরিকল্পনা করেছে, ছাত্রছাত্রীরা ভার্চুয়ালি রিপোর্টিং করতে পারবে। অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে না গিয়েই ভর্তি ব্যবস্থা করা যাবে। গত ২ ফেব্রুয়ারি এ বছরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। ছ-মাসের মাথায় এই পরীক্ষার ফলাফল ঘোষণার দিনক্ষণ জানানো হল।
সাধারণ পরীক্ষা নেওয়ার একমাসের মধ্যেই জয়েন্টের ফলাফল প্রকাশ হয়। কিন্তু এবার করোনা হানায় পিছোতে পিছোতে ছয় মাস লেগে গেল ফলাফল প্রকাশ করতে। উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করা যায়নি। উচ্চমাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত এই ফলাফ প্রকাশ করতে পারছিল না বোর্ড।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications