চাকরির লোভে বাবাকে খুন! দুর্ঘটনা বলে চালানোর ছক যুবকের
চাকরির লোভে বাবাকে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, দিন কয়েক পরেই অবসর নেওয়ার কথা ছিল ইসিএল-এর ওই কর্মীর।
চাকরির লোভে বাবাকে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, দিন কয়েক পরেই অবসর নেওয়ার কথা ছিল ইসিএল-এর ওই কর্মীর।

ইসিএল-এর কর্মী মৃত্যুঞ্জয় কুমার। দিন কয়েক পরেই অবসর নেওয়ার কথা ছিল মৃত্যুঞ্জয় কুমারের। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে মৃত্যুঞ্জয় কুমারকে বাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন ছেলে মুকেশ। তবে বাড়ি নয়, গুরুতর আহত অবস্থায় মৃত্যুঞ্জয় কুমারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ছেলে। দাবি করে, বাইক থেকে পড়ে আহত হয়েছেন মৃত্যুঞ্জয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় মৃত্যুঞ্জয় কুমারের।
তবে আঘাতের দাগ দেখে প্রথম থেকেই সন্দেহ ছিল চিকিৎসকদের। মৃত্যুঞ্জয় কুমারের মৃত্যুর পর পুলিশে খবর যায়। মৃতের মাথায় ও গলায় আঘাত দেখে ছেলে মুকেশকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রথমে রাস্তায় দুর্ঘটনার কথা বললেও, পরে রাস্তা থেকে নেমে জমিতে দুর্ঘটনার স্থল দেখায় বলে অভিযোগ। পুলিশের সন্দেহ আরও বাড়ে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাবার চাকরির লোভেই, মৃত্যুঞ্জয় কুমারকে খুন করা হয়েছে। ছেলেকে আটক করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications