Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্মতলায় বসে অবস্থান চাকরি প্রার্থীদের, কবে হবে শিক্ষক নিয়োগ?

চাকরি কোথায় নিয়োগ কবে হবে? আর কবে তারা চাকরি পাবেন? এই দাবিতে রাজপথে আগামী শিক্ষকরা। এই খবর লেখার সময় ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। স্লোগান উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিদ্ধ হয়েছে রাজ্য সরকার। টাকা নিয়ে চাকরি হয়েছে। এই বক্তব্য দীর্ঘদিন ধরে উঠে আসছে। রাজ্য সরকার চাকরি দিতে ইচ্ছুক। এই বক্তব্য উঠে এসেছে। কিন্তু চাকরি কবে হবে? তাই নিয়ে প্রশ্ন রয়েছে। এবার ২০২২ সালের টেস্ট উত্তীর্ণরা রাস্তায় নেমেছেন। নতুন বছরের শুরুতেই কলকাতার রাজপথে ফের আন্দোলন।

procession

শিয়ালদহ স্টেশন থেকে মঙ্গলবার মিছিলে ডাক দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ে সেই মিছিল শুরু হয়। পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে রাজ্যের শিক্ষক পদে। এই বক্তব্য রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছিল। সেই পদে নিয়োগ কবে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে চাকরি প্রার্থীদের? ফের জোরালো হয়েছে সেই সব প্রশ্ন।

বেলা ১১ টার পর মিছিল শুরু হয় শিয়ালদহ স্টেশন থেকে। হাজার হাজার চাকরি প্রার্থী মিছিলে পা মিলিয়েছেন। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীরা মিছিল করেন। মেট্রো চ্যানেলের সামনে তাদের অবস্থান কর্মসূচি। ধর্মতলায় মিছিল শেষ হয়। তারপরেই চাকরি প্রার্থীরা বসে পড়েন। রাস্তাতে বসে বিক্ষোভ দেখানো হচ্ছে।

দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে। তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন। টাকা দিয়ে চাকরি হয়েছে। এই সব বিষয়ে একাধিক প্ল্যাকার্ড, ফেস্টুন বানানো হয়েছে। সেই সব নিয়েই রাজপথে আন্দোলন শুরু করেছেন মিছিলে আসা চাকরি প্রার্থীরা। ২০২২ সালে টেট পরীক্ষা হয়েছিল রাজ্যে। তার ফল প্রকাশ হয়ে যায়। কিন্তু উত্তীর্ণ পরীক্ষার্থীরা কেউ চাকরি পাননি।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ফের টেট পরীক্ষা হয়। আগামী দিনে সেই পরীক্ষার ফলও প্রকাশ হয়ে যাবে। পাশ করা ছাত্রছাত্রীদেরই এখনও চাকরি হল না! নতুনদের কবে চাকরি হবে? সেই প্রশ্ন রয়েছে। ২০১৬ সালের চাকরি প্রার্থীরাও এখনও কাজে যোগ দিতে পারেননি বলে অভিযোগ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা থাকছে সব ক্ষেত্রেই।

নতুন বছরের শুরুতেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন চাকরিপ্রার্থীরা। সে কারণেই ধর্মতলায় অবস্থান বিক্ষোভ চলছে। গান্ধী মূর্তি পাদদেশে দীর্ঘ সময় ধরে তাদের আন্দোলন চলেছে। আগামী দিনেও সে আন্দোলন চলবে। কিন্তু কতদিন তারা অপেক্ষা করবেন? সরকার কবে তাদের দিকে নজর দেবে? এই প্রশ্ন থাকছেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+