আইডিবিআই ব্যাঙ্কে ৬০০টি উচ্চ পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নিয়োগ চলছে। এই ব্যাঙ্কে চাকরি পেতে হলে কী করতে হবে তা এক নজরে দেখে নিন বিস্তারিত। আবেদন শুরুর তারিখ খুব শীঘ্রই জানানো হবে।

আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নিয়োগ চলছে। এই ব্যাঙ্কে চাকরি পেতে হলে কী করতে হবে তা এক নজরে দেখে নিন বিস্তারিত।

আইডিবিআই ব্যাঙ্কে ৬০০টি উচ্চ পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

আবেদন শুরুর তারিখ খুব শীঘ্রই জানানো হবে। তখনই একসঙ্গে জানিয়ে দেওয়া হবে আবেদনের গ্রহণের শেষ তারিখ। আবেদন করতে হবে অনলাইন পদ্ধতিতে। সারাদেশেই এই পদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। সবমিলিয়ে মোট ৬০০টি পদে লোক নিয়োগ হবে।

এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ২৭৩ জন, ওবিসি ১৬২ জন, ৯০ জন এসটি ৪৫ জন এসটি, অন্য ক্যাটাগরিতে ৩০ জন লোক নিয়োগ করা হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। অবশ্যই স্নাতক পাশের যোগ্যতা থাকতে হবে। বেতন হবে ২৩৭০০-৪২০২০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে (১ জুন ২০১৯-র মধ্যে)। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। অনলাইনে আবেদন মূল্য জমা করতে হবে। জেনারেল ও ওবিসি ক্যাটেগরির জন্য ৭০০ টাকা এবং এসসি, এসটির জন্য ১৫০ টাকা।

অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফিকেশন হয়ে গেলে সমস্ত যোগ্য প্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। আরও বিশদে জানতে https://www.idbibank.in ওয়েবসাইটে গিয়ে সেখানে জানতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+