সিএএ নিয়ে এবার পাহাড়ে আন্দোলনে নামছে বিজেপিরই শরিক দল
সিএএ নিয়ে এবার পাহাড়ে আন্দোলনে নামছে বিজেপিরই শরিক দল
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার বিজেপি শরিক জিএনএলএফের গলায় বিরোধী সুর শোনা গেল। বুধবার জিএনএলএফ-এর স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে গোর্খারা মনে করেন সিক্সথ সিডিউল হলে তারা সুরক্ষিত থাকবেন। এদিনের জিএনএলএফের এই অবস্থানে যথেষ্ট বেকায়দায় পড়তে হয়েছে বিজেপিকে।

এর কারণ গত লোকসভা নির্বাচনে জিএনএলএফের সঙ্গে বিজেপির জোট হয়। কিন্তু এবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তারা পাহাড়ে প্রচার চালাবে বলে জানা গিয়েছে।
এতদিন পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী যে সব দলগুলি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাদের থেকে বিরত ছিল জিএনএলএফ। তারা এনআরসি, সিএএ-র বিরুদ্ধে সেভাবে কোনও আন্দোলনে নামেনি। জিএনএলএফের নিরোজ জিম্বা এদিন জানান, যেহেতু বিজেপির সমর্থনে তাদের দলের হয়ে গত লোকসভা নির্বাচনে জয় লাভ করেন সেই জন্য তারা এই আন্দোলন থেকে বিরত ছিলেন। কিন্তু মঙ্গলবার বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেন এই আইনে গোর্খারা পাহাড়ে নিরাপদ নন।
এদিন জিএনএলএফের স্টিয়ারিং কমিটির বৈঠকে ঠিক হয় সিক্সথ সিডিউল মেনে নাগরিকত্ব আইন হলে তাদের কোনও সমস্যা নেই। কিন্তু সিক্সথ সিডিউল মেনে না নিলে তারা নাগরিকত্ব আইনের সমর্থন করবে না। সেক্ষেত্রে তারা পাহাড়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চালাবে বলে সূত্রের খবর। এই বিষয়ে তাদের দলের সংসদ রাজু বিস্তার সঙ্গেও তারা আলোচনা করেছেন। দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জিএনএলএফ সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications