ঝাড়খণ্ডের পার্টিও প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলার নির্বাচনে! আদিবাসী ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তায় মমতা

ঝাড়খণ্ডের পার্টিও প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলায়! আদিবাসী ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তায় মমতা

তবে কি প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী এবার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? ২০২১ বিধানসভা নির্বাচনের আগে সেই সম্ভাবনা উসকে দিলেন খোদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে বাংলায়। মিমের পর আরও একটা রাজনৈতিক দল হানা দিচ্ছে মমতার রাজ্যে।

মিত্রশক্তি জেএমএম তৃণমূলের শত্রুতে পরিণত!

মিত্রশক্তি জেএমএম তৃণমূলের শত্রুতে পরিণত!

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাঁর দল বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শুধুমাত্র প্রার্থী দিয়ে ক্ষান্ত থাকবেন না তাঁরা, পূর্ণশক্তি দিয়েই বাংলার নির্বাচন লড়বে। ফলে মিত্রশক্তি জেএমএম তৃণমূলের শত্রুতে পরিণত হতে পারে আসন্ন ২০২১-এর বিধানসভা নির্বাচনে। আদিবাসী ভোট নিয়ে তই চিন্তা বাড়ল মমতার।

আদিবাসী এলাকাকে টার্গেট করেছেন জেএমএম সুপ্রিমো

আদিবাসী এলাকাকে টার্গেট করেছেন জেএমএম সুপ্রিমো

হেমন্ত জানিয়েছেন, তাঁর দলের কিছু সদস্য ইতিমধ্যেই বাংলার কিছু এলাকায় গিয়েছেন। এবং একটি রিপোর্ট দিয়েছেন পার্টিকে। বাংলায় আদিবাসীরা, দলিত শ্রেণিj মানুষেরা কেমন অবস্থায় আছেন, তাঁরা কী চাইছেন, তাঁরা কাকে চাইছেন- তা নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছেন পার্টি নেতারা। তা খতিয়ে দেখেই আদিবাসী এলাকাকে টার্গেট করেছেন জেএমএম সুপ্রিমো।

ঝাড়খণ্ডের সীমান্তবর্তী বাংলা ও ওড়িশার কেন্দ্রগুলি টার্গেট

ঝাড়খণ্ডের সীমান্তবর্তী বাংলা ও ওড়িশার কেন্দ্রগুলি টার্গেট

হেমন্ত সোরেন জানান, তাঁর দল প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে ঝাড়খণ্ডের সীমান্তবর্তী বাংলা ও ওড়িশার কেন্দ্রগুলিতে তাঁরা প্রার্থী দেবেন। সেইমতো এবার নির্বাচনে তাঁরা পশ্চিমবঙ্গকে টার্গেট করছেন। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার আগে বাড়িতে সাংবাদিক বৈঠক করে বাংলার উদ্দেশ্যে এহেন বার্তা দেন হেমেন্ত সোরেন।

কতগুলি আসনে তাঁরা লড়বেন সেই সিদ্ধান্ত রিপোর্ট দেখে

কতগুলি আসনে তাঁরা লড়বেন সেই সিদ্ধান্ত রিপোর্ট দেখে

হেমন্ত সোরেন জানান, এখনও কতগুলি আসনে তাঁরা লড়বেন সেই সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ, যে রিপোর্ট তাঁর টিম তৈরি করেছে, তা খতিয়ে দেখেই চূড়ান্ত করবেন আসন সংখ্যা। এখনও কোনও জোট নিয়েও ভাবনা-চিন্তা হয়নি। ঝাড়খণ্ডে যেমন কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল, বাংলাতেও সই সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে স্পিকটি নট হেমন্ত।

জেএমএম আসছে আদিবাসী ভোটে থাবা বসাতে, চিন্তায় মমতা

জেএমএম আসছে আদিবাসী ভোটে থাবা বসাতে, চিন্তায় মমতা

হেমন্ত সোরেনের এই সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আরও একটা চিন্তা ঢুকল বলাই যায়। কেননা মিম রাজ্যে এসে মুসলিম ভোটে থাবা বসাতে চাইছে। আর বিজেপি হিন্দু ভোট দখলে মরিয়া। আবার জেএমএম আসছে আদিবাসী ভোটে থাবা বসাতে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কাকে ছেড়ে কাকে আটকাবেন, তাই দেখার।

{quiz_455}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+