‘খতরনাক’ জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে এই বাংলায়! সীমান্তবর্তী গ্রামে তল্লাশি এনআইএর
বাংলাদেশের জামাতুল-মুজাহিদিন বা জেএমবি জঙ্গি মোহাম্মদ সালাউদ্দিন ওরফে সালেহান পশ্চিমবঙ্গে আত্মগোপনে করে রয়েছে বলে এনআইএ-র পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বাংলাদেশের জামাতুল-মুজাহিদিন বা জেএমবি জঙ্গি মহম্মদ সালাউদ্দিন ওরফে সালেহান পশ্চিমবঙ্গে আত্মগোপনে করে রয়েছে বলে এনআইএ-র পক্ষ থেকে দাবি করা হয়েছে। সালাউদ্দিন হোলি আর্টিসান ক্যাফে হামলায় জড়িত। বাংলাদেশের একটি আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই জঙ্গি বর্তমানে পলাতক। খাগড়াগড়ের বিস্ফোরণেও সে মোস্ট-ওয়ান্টেড সন্দেহভাজন।

এনআইএ সূত্রে খবর, সালাউদ্দিন তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালায় গা ঢাকা দিয়েছিল। সেখানে জেএমবির নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার কাজও করছিল সে। অভিযোগ, সেখানে বাংলাভাষী শ্রমজীবীদের মধ্যে মিশেছিল এই খতরনাক জঙ্গি। এনআইএ-র এক আধিকারিক জানান, খাগড়াগড় বিস্ফোরণ মামলার মূল সন্দেহভাজন, জেহিদুল ইসলামকে বেঙ্গালুরুতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে সালাউদ্দিনের কার্যক্রম জানতে পারি।
এনআইএ-র দাবি সালাউদ্দিন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের জেলাগুলিতে লুকিয়ে ছিল। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও গ্রামে সে গা ঢাকা দিয়ে থাকে। কোচবিহারের গীতলদহ গ্রামে একজন ধর্মীয় শিক্ষক হওয়ার কথাও ভেবেছিল সে। ওই গ্রামে অভিযান চালায় এনআইএ। এনআইএ পৌঁছানোর একদিন আগে সে পালিয়ে যায়।
সে মুর্শিদাবাদ জেলার মুকিমনগর গ্রামে একটি বাড়িতে লুকিয়ে ছিল বলেও জানতে পারেন গোয়েন্দারা। তারা ওই জায়গায় অভিযান চালিয়ে একটি স্লিপ উদ্ধার করে। গত সপ্তাহে কোচবিহারের চ্যাংড়াবান্ধা গ্রামে অভিযান চালালেও সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এনআইএ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications