দীপাবলির আগে নাশকতার ছক ফাঁস, শহরের অদূরেই গ্রেফতার JMB জঙ্গি
দীপাবলির আগে নাশকতার ছক ফাঁস, শহরের অদূরেই গ্রেফতার JMB জঙ্গি
দীপাবলির আগেই শহরে বড় নাশকতার ছক ফাঁস। কলকাতা শহরের কাছেই সুভাষগ্রামে এনআইএ(NIA)-র হাতে গ্রেফতার জেএমবি(JMB) জঙ্গি। ধৃতের কাছ থেকে প্রচুর জাল ভোটার কার্ড ও আধার কার্ড পাওয়া গিয়েছে। কয়েকবছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল ওই JMB জঙ্গি। বেশ কয়েকজনকে সে জাল পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বাংলাদেশের JMB জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল তার।

ধৃত জঙ্গির নাম আব্দুল মান্নান। তিনি বাংলাদেশের বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামে হানা দেয় এনআইএ-র বিশেষ দল। হরিদেবপুর থেকে ধৃত ৩ জেএমবি জঙ্গিকে জেরা করেই আব্দুল মান্নানে খবর জানতে পেরেছিলেন তদন্তকারীরা। তাঁকে হেফাজতে নিয়ে চার জঙ্গিকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছেন তদন্তকারীরা। এর আগে পুজোর আগে জুলাই মাসে কলকাতার হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। তারা শহরে বড় নাশকতার ছক কষছিল বলে অনুমান তদন্তকারীদের। ধৃত তিনজনের মধ্যে প্রধান মাথা হল নাজিউর রহমান। এরা বাংলাদেশ থেকেই প্রশিক্ষণ নিয়ে দেশে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ।
এই তিনজনের মধ্যে আরও একজন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি রয়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর কাগজ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে । সেগুলি খতিয়ে দেখছে পুলিশ । বাংলাদেশের মাস্টার জিয়া গোষ্ঠীর অংশ ধৃত এই তিন জঙ্গি।
গত কয়েক মাস ধরেই কলকাতায় বিভিন্ন জায়গায় ফেরিওয়ালা হিসেবে কাজ করছিল তারা। শহরের বিভিন্ন জায়গা গা ঢাকা দিয়ে থাকত তারা। নাশকতার জন্য ধৃতরা তাদের গ্রুপে আরও নতুনদের নিয়োগও করার চেষ্টা করছিল।
শহরে জঙ্গি সংগঠন বিস্তারকরাও ছিল তাদের মূল উদ্দেশ্য।












Click it and Unblock the Notifications