জিতেন্দ্রর ফের টুইট-বোমা! বাংলা রাজনীতির পারদ চড়িয়ে 'রহস্য' এর পর্দা নিজেই দিলেন সরিয়ে

জিতেন্দ্রর ফের টুইট-বোমা! বাংলা রাজনীতির পারদ চড়িয়ে 'রহস্য' এর পর্দা নিজেই দিলেন সরিয়ে

জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বঙ্গ রাজনীতিতে একের পর এক অধ্যায় দেখা গিয়েছে। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর তৃণমূল থেকে পদত্যাগ , তারপর তৃণমূলে ফিরে আসার পর , বুধবার রাতে এক রহস্যময় ফেসবুক পোস্ট করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। তারপর আরও এক বোমা ফাটালেন আসানসোল এলাকার এই তাবড় নেতা।

জিতেন্দ্রর বুধবারের পোস্ট

জিতেন্দ্রর বুধবারের পোস্ট

'রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না, রয়েছে অসংখ্যা কমা , কোলন, সেমি কোলন', বুধবার রাতে জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্য রীতিমতো তোলপাড় করেছে রাজ্য রাজনীতিকে। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার তৃণমূলে থেকেই ফের বেসুরো তিনি?প্রশ্ন ওঠে 'কোন ফুলস্টপ' এর কথা বলছেন তিনি।

জিতেন পর্ব ও বিজেপি

জিতেন পর্ব ও বিজেপি

এদিকে, জিতেন্দ্র তিওয়ারি শুধু তৃণমূলের অন্দরেই নাড়া দেননি, তাঁর দলবদল ঘিরে অধ্যায় বিজেপির অন্দরেও ব্যাপক প্রভাব ফেলে। জিতেন্দ্রর তৃণমূল ছাড়ার পর তাঁকে নিয়ে সোজাসুজি মুখ খোলায় বিজেপি র তরফে শোকজের চিঠি পেতে হয় দলীয় নেতা সায়ন্তন বসু থেকে নেত্রী অগ্নিমিত্রাকে। এদিকে, তৃণমূল ততক্ষণে ঘর গুছিয়ে ফেলেছে।

 বৃহস্পতিবার জিতেনের বক্তব্য

বৃহস্পতিবার জিতেনের বক্তব্য

বুধবার জিতেন্দ্র তিওয়ারির তাবড় বার্তার পর বৃহস্পতিরবারই পাল্টা বক্তব্য রাখেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি টুইটারে লেখেন, 'আমি দিদির সঙ্গে ছিলাম, আছি ,এবং দিদির সঙ্গেই থাকব।' প্রসঙ্গত, তাঁর দল ছাড়া নিয়ে যখন জল্পনা হয়, বা ফিরহাদের ডাকে যখন তাঁকে কলকাতায় বৈঠকে আহ্বান করা হয়, তখনও জিতেন্দ্রর মুখে দিদি স্তূতি শোনা গিয়েছে। তিনি বলেছিলেন, 'দিদি তো আসানসোলকে ভালোবাসেন..।'

রাজীবের পর জিতেন্দ্রও জল্পনায় জল ঢেলে দিলেন

রাজীবের পর জিতেন্দ্রও জল্পনায় জল ঢেলে দিলেন

তৃণমূলের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় কোন্দল অব্যাহত কী না, তা নিয়ে প্রশ্ন উঠতেই গতকাল তিনি সেই জল্পনায় জল ঢেলে জানান তাঁর সঙ্গে তৃণমূলের দূরত্ব নেই। এরপর এদিন জিতেন্দ্র তিওয়ারি লেখেন, ' যাঁরা বিভ্রান্তি তৈরি করেছিলেম, তাঁরা আবার হতাশ হবেন।' ফলে জিতেন্দ্রও যে রাজীবের মতো তৃণমূলেই থেকে যাচ্ছেন, সেবিষয়টি নিশ্চিত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+