ডিগবাজির পর ডিগবাজি! ঘরে ফেরার পর প্রথম সভাতেই বিস্ফোরক জিতেন্দ্র তিওয়ারি

কোন দলে থাকবেন জিতেন্দ্র তিওয়ারি? শুভেন্দু অধিকারীর দল পরবির্তনের এখন এই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক মঞ্চে দেখা যায় জিতেন্দ্রকে। 'বিদ্রোহ' ঘোষণার পর এটাই ছিল জিতেন্দ্রের প্রথম দলীয় অনুষ্ঠান। আর সেখানেই ভোলবদল জিতেন্দ্রর।

মতান্তর মিটিয়ে ১৮তম দিনে দলের অনুষ্ঠানে

মতান্তর মিটিয়ে ১৮তম দিনে দলের অনুষ্ঠানে

এদিন অনুষ্ঠানে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। দলের সঙ্গে সমস্ত মতান্তর মিটিয়ে ১৮তম দিনে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান জিতেন্দ্র তিওয়ারি। যা দেখে রাজনৈতিক মহলের মত, তৃণমূলে নিজের স্থান পাকা করতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবার আরও প্রবল আক্রমণ শানিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছেন জিতেন্দ্র।

কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার

কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার

এদিন জিতেন্দ্র বলেন, '২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কেন্দ্রে বিজেপি সরকার আসলে পশ্চিমবাংলা ডবল লাড্ডু পাবে। অর্থাৎ বাংলার উন্নয়নে সাহায্য করবে কেন্দ্র সরকার। কিন্তু বিজেপি সরকার ছয় বছরে রাজ্যের উন্নয়নে কোন সহযোগিতা তো করেইনি বরং বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে তা বানচাল করতে অরাজকতা সৃষ্টি করছে বিজেপি।'

উল্টো সুর শোনা গিয়েছিল জিতেন্দ্রের গলায়

উল্টো সুর শোনা গিয়েছিল জিতেন্দ্রের গলায়

এর কয়েকদিন আগেই অবশ্য উল্টো সুর শোনা গিয়েছিল জিতেন্দ্রের গলায়। ফিরহাদ হাকিমকে বিস্ফোরক চিঠি দেওয়া এবং তারপরেই আসানসোল পৌরনিগমের প্রশাসন থেকে ইস্তফা ও দল ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই পুনরায় নিজের ভুল স্বীকার করে দলে ফিরে আসেন জিতেন্দ্র তিওয়ারি। বাংলার রাজনীতিতে এমন নাটকীয় ঘটনার পর চুপচাপই ছিলেন তিনি।

জিতেন্দ্রকে বিশ্বাস করছে না তৃণমূল কংগ্রেস?

জিতেন্দ্রকে বিশ্বাস করছে না তৃণমূল কংগ্রেস?

২ জানুয়ারি পাণ্ডবেশ্বর বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে দলের নেত্রী তথা রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন। থাকবেন দলের অপর এক নেতা মলয় ঘটক। ইতিমধ্যেই অনুষ্ঠানের কার্ড ছাপানো হয়েছে। সেই কার্ডে চন্দ্রিমা-মলয়ের নামের পাশে দুর্গাপুরের অন্য বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের নাম লেখা হলেও, বাদ পড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ জিতেন্দ্র৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+