দিলীপ ঘোষকে খাঁচায় ভরে রাখার নিদান! বেনজির নিশানা তৃণমূলের মেয়রের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে খাঁচায় ভরে রাখার নিদান দিলেন আসানসোলের মেয়র তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি রাজ্য সভাপতির কুকথার বহর দেখে এমনই বেনজির আক্রমণ করলেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে খাঁচায় ভরে রাখার নিদান দিলেন আসানসোলের মেয়র তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি রাজ্য সভাপতির কুকথার বহর দেখে এমনই বেনজির আক্রমণ করলেন তিনি। উল্লেখ্য, বিজেপি রাজ্য সভাপতি সম্প্রতি সিএএ-এনআরসির প্রতিবাদকারীদের গুলি করে মারার নিদান দেন।

কুকথার বাণ বন্ধ হয়নি দিলীপের

কুকথার বাণ বন্ধ হয়নি দিলীপের

নদিয়ার রানাঘাটে গুলি করে মারার নিদান দিয়ে বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। তাঁর এমন বেলাগাম মন্তব্যের জন্য শুধু বিরোধীদের কাছেই নন, নিজের দলের নেতাদেরও সমালোনার মুখে পড়েন। তবুও তাঁর কুকথার বাণ বন্ধ হয়নি। এরপরও তিনি কুকথা বন্ধ করেননি।

খাঁচাবন্দি করে রাখার নিদান দিলীপকে

খাঁচাবন্দি করে রাখার নিদান দিলীপকে

তিনি বাংলাকে দেশদ্রোহীদের গড় বলে মন্তব্য করেছিলেন। আবার বলেছিলেন, যাঁদের মা-বাবার ঠিক নেই, তাঁরাই সিএএ বিরোধিতা করেছেন। এই কথার প্রেক্ষিতেই দিলীপকে কটাক্ষ করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে খাঁচাবন্দি করে রাখার কথা বলেন।

চিড়িয়াখানায় মানুষ এসে দেখবে দিলীপ ঘোষকে

চিড়িয়াখানায় মানুষ এসে দেখবে দিলীপ ঘোষকে

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বলেন, আসানসোল-দুর্গাপুরে চিড়িয়াখানা হলে ভালো খাঁচা পেলে দিলীপ ঘোষকে বন্ধ করে রাখব। যা পরিস্থিতি তৈরি হচ্ছে, ওকে খাঁচায় ভরে রাখা ছাড়া উপায় নেই। চিড়িয়াখানায় মানুষ এসে দেখবে, এই সেই দিলীপ ঘোষ, যে কু-কথা বলত। বাংলার সংস্কৃতি নিয়ে খারাপ কথা বলত।

মানুষই খাঁচার বন্দোবস্ত করে রেখেছে

মানুষই খাঁচার বন্দোবস্ত করে রেখেছে

জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি আরও বলেন, দিলীপ ঘোষকে আটকানোর জন্য অবশ্য আমাদের কোনও কষ্ট করতে হবে না, খাঁচার ব্যবস্থাও করতে হবে না। মানুষই খাঁচার বন্দোবস্ত করে রেখেছে তাঁর জন্য। শুধু দিলীপ ঘোষের আসানসোল আসার অপেক্ষা। এদিন ফের গুলি মন্তব্যে অনড় অবস্থান নেন দিলীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+