জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আদালতে বিস্ফোরক CBI! গ্রেফতারে চক্রান্ত দেখছেন মমতা
কোটি কোটি টাকা নিয়েছেন! এজেন্ট এবং মিডলম্যানদের হাত হয়ে সেই টাকা একাধিক অভিযুক্তের কাছে পৌঁছে গিয়েছে। আদালতে এমনটাই দাবি করল সিবিআই। দীর্ঘ ৬৫ ঘন্টা জেরা শেষ মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই।
আর এরপরেই আজ সোমবার তাঁকে আদালতে তোলা হয়। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে আইনজীবী একের পর এক বিস্ফোরক দাবি করেন। আর সেই বিষয়ে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের আরও প্রয়োজন আছে বলে দাবি।

আর এরপরেই তাঁকে পাঁচদিনের জন্যে সিবিআই হেফাজতে দেওয়ার দাবি জানানো হয়। দীর্ঘ সওয়াল জবাব শেষে জীবনকৃষ্ণ সাহাকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে এদিন সিবিআইয়ের দাবি, ধৃত জীবনকৃষ্ণ সাহা ডিজিটাল প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন। দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলা দিয়েছিলেন।
যদিও সেগুলি উদ্ধার করা হয়েছে বলে আদালতকে জানানো হয়। এমনকি অযোগ্যদের দিনের পর দিন কোটি কোটি টাকা তুলেছেন বলেও দাবি তদন্তকারী সংস্থার। আর সেই টাকার বড় একটা অংশ এজেন্ট এবং মিডলম্যানদের হাত হয়ে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের কাছে চলে গিয়েছে বলেও দাবি সিবিআই আইনজীবীরা।

পাশাপাশি জঙ্গল থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে। আর তাতে তিনহাজারেরও বেশি নথি উদ্ধার হয়েছে। এমনকি নিয়োগ দুর্নীতির বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে বলে দাবি আইনজীবীর। আর এই বিষয়েই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জেরা করার প্রয়োজন। আর সেদিকে তাকিয়েই সিবিআই হেফাজতের আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। আর সেই দাবি মেনে নেয় আদালত। জানা গিয়েছে, এরপর থেকেই তাঁকে জেরা করা হবে।
অন্যদিকে তৃণমূল বিধায়ককে গ্রেফতারে চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই মমতা বলেন, তৃণমূল বিধায়কদের টার্গেট করা হচ্ছে। এটা একটা গেম প্ল্যান বলেও দাবি তাঁর। এমনকি বিধানসভায় বিধায়কদের সংখ্যা কমাতে এমন চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওরা পারবে না বলেও দাবি তাঁর।

আর এরপরেই বিজেপিকে আক্রমণ করেন মমতা বলেন, এখনও পর্যন্ত তো কোনও বিজেপি নেতারা টার্গেট হননি। কিছু বিধায়ককে কিনে নিতে গেম প্ল্যান। বাকিদের আটকে রাখার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ প্রশাসনিক প্রধানের। আর এহেন মন্তব্য নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির দাব, মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছেন দোষীদের।












Click it and Unblock the Notifications