সিবিআইয়ের পর ইডি, ফের কেন্দ্রীয় সংস্থার তল্লাশির সময় মোবাইল ছুড়ে ফেললেন জীবনকৃষ্ণ সাহা

সিবিআইয়ের পর ইডি। পুকুরের পর নর্দমা। ফের মোবাইল ছুড়ে ফেলে হইচই বাঁধালেন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার ইডি-র অভিযানের সময় মোবাইল ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে সিবিআই তল্লাশির সময়ও তিনি পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন। এদিন ইডির একটি দল তাঁর মুর্শিদাবাদের আন্দির গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে।

অভিযোগ, ইডিকে দেখে জীবনকৃষ্ণ সাহা বাড়ির পিছনের ঝোপে মোবাইল ফোন ফেলে দেন। পরে তল্লাশি চালিয়ে সেটি নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল খতিয়ে দেখা হচ্ছে।

এদিন সোমবার সকাল থেকে ইডি কলকাতা এবং জেলার বিভিন্ন স্থানে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে ইডির একটি দল সকালে জীবনকৃষ্ণ সাহার আন্দির গ্রামের বাড়িতে পৌঁছয়। সূত্রের খবর, ইডি আধিকারিকদের দেখে তিনি বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কেন্দ্রীয় সংস্থার তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন।

প্রাথমিকভাবে ইডি আধিকারিকেরা বুঝতে পারেননি যে মোবাইল ফোনটি বাইরে ফেলা হয়েছে। কিছুক্ষণ পর বাড়ির পেছনের ঝোপে পরিত্যক্ত নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।

জীবনকৃষ্ণ সাহার পিসি তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডি অভিযান চলছে। এছাড়া জীবনকৃষ্ণের অন্য আত্মীয় ও ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছে ইডি।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল। সেই সময়ও তিনি তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বলে জানা গিয়েছিল। এরপর তাঁর জেল হয়। পরে জামিন পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+