মানবিকতার নজির! করোনা আতঙ্কেও পিপিই পরে জ্বরের রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন তৃণমূল নেতা
মানবিকতার নজির! করোনা আতঙ্কেও পিপিই পরে জ্বরের রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন তৃণমূল নেতা
করোনা উপসর্গ আর আক্রান্তদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক। পাশের বাড়ির কেউ করোনায় আক্রান্ত হলে সেই বাড়িতে কাজের লোকের কাজ বন্ধ। কিংবা অনেক সময়ই অন্য কোনও কাজে আসতে রাজি হচ্ছেন না কেউই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জ্বরে আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন তৃণমূল নেতা। পিপিই পরে নিজেই বাইক চালিয়ে জ্বরের রোগীকে হাসপাতালে পৌঁছে দেন ঝাড়গ্রামের যুব তৃণমূল সভাপতি সত্যকাম পট্টনায়েক।

হেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত গোপীবল্লভপুরের এক বাসিন্দা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সিজুয়া গ্রামের এক বাসিন্দা। কিন্তু করোনা আতঙ্কের কারণে পরিবারের লোকের সুযোগ পাননি। আর প্রতিবেশীরা পাশে দাঁড়াননি হাসপাতালে নিয়ে যেতে কিংবা নমুনা পরীক্ষা করাতে।

খবর কানে যেতেই ব্যবস্থা তৃণমূল নেতার
খবর কানে যেতে নিজেই নেমে পড়েন। পিপিই পরে বাইকের পিছনে জ্বরে আক্রান্ত ব্যক্তিকে বসিয়ে নিয়ে যান গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ভর্তির ব্যবস্থা করা হয় ওই ব্যক্তিকে।

নেতার ব্যাখ্যা
তৃণমূল নেতা সত্যকাম পট্টনায়ের জানিয়েছেন, এলাকার বহু মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তাঁদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সেই জন্যই তিনি পিপিই পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান।

ভয়ে কাটিয়ে পাশে থাকার পরামর্শ
ভয়ই প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতি তৈরি করছে। তাই ওই নেতা এলাকার সাধারণ মানুষকে ভয় কাটিয়ে একে অপরের পাশে থাকার পরামর্শ দিয়েছেন।












Click it and Unblock the Notifications