প্রাক্তন রাজ পরিবারের সদস্যের যোগদান! জঙ্গলমহলে শক্তি বাড়াল বিজেপি

বিজেপিতে যোগ দিলেন ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য তথা ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রম মল্লদেব।

বিজেপিতে যোগ দিলেন ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য তথা ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রম মল্লদেব। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি দলের পতাকা হাতে নেন তিনি। এই সময়ে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় শতপথি। এর ফলে ঝাড়গ্রাম জেলার এলাকায় তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরবে মনে করছেন অনেকেই।

প্রাক্তন রাজ পরিবারের সদস্যের যোগদান! জঙ্গলমহলে শক্তি বাড়াল বিজেপি

প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রাম আসেন , সেই নির্বাচনী সভায় দর্শক আসনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম রাজ পরিবারের এই যুবক। এদিন তিনি বলেন যে তিনি এবার ভাল করে রাজনীতি শিখতে পারবেন এবং এলাকায় যে নানা ভ্রস্টাচার চলছে তা বন্ধ করতে উদ্যোগ নেবেন। তাঁর মতে, এলাকায় উন্নয়নের নামে অনেক দুর্নীতি স্বজনপোষণ ‌ হয়েছে ও কাটমানি নেওয়া হয়েছে। এবার তা বন্ধ হবে। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে জয়ী হয় বিজেপি। তার আগে পঞ্চায়েত নির্বাচনে অনেক গুলো আসনে জয়ী হয়ে বিজেপি বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে। গত পুরসভার নির্বাচনে ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও এবার তা হবে না বলে দাবি করেছে বিজেপি। এমনকি বিক্রম মল্লদেব বিজেপি দলে যোগ দেওয়ার ফলে এই এলাকায় এবার তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরবে বলেও দাবি করেন তারা।
ঝাড়গ্রাম আসার আগে দিলীপ ঘোষ এদিন খড়গপুর এলাকায় একটি জন অভিযোগ শিবিরে যোগ দেন এবং মানুষের দাবি শোনেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+