মাওবাদী স্মৃতি উসকে লালমাটির জেলা থেকে উদ্ধার বিস্ফোরক! তল্লাশিতে গ্রেফতার ২
পুরুলিয়ার বিস্ফোরক-সহ গ্রেফতার দুই। মঙ্গলবার রাতে দরদা গ্রামে তল্লাশি অভিযান চালায় ঝালদা থানার পুলিশ।
পুরুলিয়ার বিস্ফোরক-সহ গ্রেফতার দুই। মঙ্গলবার রাতে দরদা গ্রামে তল্লাশি অভিযান চালায় ঝালদা থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার দুই সন্দেভাজন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজতে থাকা জিলেটিন স্টিক, ডিটোনেটর এবং বোমা উদ্ধার করা হয়েছে। কী কারণে বিস্ফোরক মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে বিস্ফোরক মজুতের খবর আসছিল। সূত্রের মাধ্যমে প্রাপ্ত খবরের ভিত্তিতে ওঁত পেতে ছিল পুলিশ। অভিযানের পর আটক করা হয় দুই সন্দেহভাজনকে। পরে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক কোন কাজে লাগত কিংবা এই দলে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications