জেসপকাণ্ডে গ্রেফতার সিইও অশোক আগরওয়াল, পিএফের টাকা তছরুপের অভিযোগ
জেসপ-কাণ্ডে গ্রেফতার করা হল সিইও অশোক আগরওয়ালকে। তাঁর বিরুদ্ধে পিএফের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ রয়েছে। দমদম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
কলকাতা, ২৫ অক্টোবর : এবার জেসপ-কাণ্ডে গ্রেফতার করা হল সিইও অশোক আগরওয়ালকে। তাঁর বিরুদ্ধে পিএফের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ রয়েছে। বিধাননগর সিআইডি দফতরে জিজ্ঞাসাবাদ পর্ব মিটে যাওয়ার পরই দমদম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ২৪টি প্রতারণার মামলা রয়েছে।
গতকালই জেশপের কর্ণধার পবন রুইয়াকে তলব করে নোটিশ পাঠায় সিআইডি। মঙ্গলবার সেই নোটিশের প্রেক্ষিতে সিআইডি দফতরে যান পবন রুইয়া-সহ তিন জেশপ আধিকারিক। সিইও অশোক আগরওয়ালও গিয়েছিলেন সিআইডি দফতরে। এরই মধ্যে দমদম থানার পুলিশের কাছে তদন্তে উঠে আসে অশোকবাবুর নাম। তদন্তকারীরা জানতে পারেন তিনি রয়েছেন সিআইডি দফতরে। সেখানে গিয়েই সিইও-কে গ্রেফতার করা হয়।

জেশপে বারবার অগ্নিকাণ্ড ও যন্ত্রাংশ পাচারের ঘটনায় জড়িয়ে গিয়েছিল কারখানার কর্ণধার-সহ একাধিক আধিকারিকের নাম। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে নানা দুর্নীতিতে কর্তৃপক্ষের যোগসাজোশের কথা। তারপরই পবন রুইয়াকে সিআইডি দফতরে হাজিরার জন্য নোটিশ জারি করে সিআইডি। সেইমতো আধিকারিকদের নিয়ে জেশপ কর্ণধার যান সিআইডি দফতরে।
সাতদিনের মধ্যে দু-দু'বার জেশপে আগুন লাগার ঘটনা অনেক তথ্য সামনে এনে দিয়েছে। আগুনের পিছনে অন্তর্ঘাত রয়েছে বলে খোদ দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় অভিযোগ তোলার পরই মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্তভার হাতে নিয়েই কারখানা এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেয়। প্রকাশ্যে আসে, বন্ধ এই কারখানার নানা যন্ত্রাংশ চুরি ও পাচারের জন্যই বারবার আগুন লাগানো হচ্ছে। এমনকী কারখানার ভিতরে যে বহিরাগতদের আনাগোনা হয়, তার চিহ্নও স্পষ্ট হয়ে ওঠে। হাতনাতে একদল দুষ্কৃতীকে ধরেও ফেলে পুলিশ।
দফায় দফায় প্রায় ২২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে গ্রেফতার করা হয় ১৫ জনকে। এই ধৃতের তালিকায় যেমন দুষ্কৃতী রয়েছে, রয়েছেন অনেক ব্যবসায়ীও। ধৃতদের জেরা করে কর্তৃপক্ষের ভূমিকা সামনে চলে আসে। এরই মধ্যে রেলের ৮০ কোটি টাকার যন্ত্রাংশ চুরি ও পাচারের অভিযোগ উঠে আসে।
সরাসরি কারখানার মালিক পবন রুইয়ার নাম জড়িয়ে যায় এই দুর্নীতির সঙ্গে। তারপরই সিট গঠন করে তদন্ত নামে সিআইডি। এবার কারখানার মালিক পবন রুইয়াকে জেরা করে সেইসব ঘটনার সত্যতা যাচাই করতে তৎপর তদন্তকারীরা। এর মধ্যেই সিইও-গ্রেফতার জেশপ কাণ্ডে নতুন মোড় এনে দিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications