জেসপ কাণ্ডে গ্রেফতার ৯, পিছনে রয়েছে বড় চাঁই, চাঞ্চল্যকর তথ্য সিআইডি-র হাতে

জেসপ-কাণ্ডে গ্রেফতার হল ৯ জন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করতে সমর্থ হয় সিআইডি।

কলকাতা, ১৯ অক্টোবর : জেসপ-কাণ্ডে গ্রেফতার হল ৯ জন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করতে সমর্থ হয় সিআইডি। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন সিআইডি-র আধিকারিকরা। জেশপে বারবার আগুন লাগা ও লুঠপাটের ঘটনায় জড়িত রয়েছে বড়সড় মাথা। [জেসপ অগ্নিকাণ্ড: সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

পরিকল্পিতভাবে জেসপে বারবার আগুন লাগানো হচ্ছে এই তত্ত্ব সামনে এসে পড়ায়, সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই সিআইডি তদন্তভার নিয়ে দফার দফায় অভিযান চালায়। বন্ধ কারখানা এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় চটজলদি। অদ্যাবধি পরেই পুলিশের নজরে চলে আসে কয়েকজনের গতিবিধি।

জেসপ কাণ্ডে গ্রেফতার ৯, পিছনে রয়েছে বড় চাঁই, চাঞ্চল্যকর তথ্য সিআইডি-র হাতে

কারখানার ভিতেরই কিছু দুষ্কৃতীর আনাগোনা দেখে ধাওয়া করে একজনকে ধরেও ফেলেন এক এএসআই। তারপর পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। অভিযানে নামে সিআইডি ও ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। রাতেই ৯ জনকে গ্রেফতার করে সিআইডি। ছ'জনকে গ্রেফতার করা হয় চুরি ও পাচারের অভিযোগে। আর বাকি তিনজনকে ধরা হয় চুরি যাওয়া সামগ্রী রিসিভ করার দায়ে।

ধৃতদের একসঙ্গে বসিয়ে দফায় দফায় জেরা করেন তদন্তকারী অফিসাররা। সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। উঠে আসে অনেক চাঁইয়ের নাম। এখনই তদন্তের স্বার্থে সেই সমস্ত নাম প্রকাশ করতে চাইছে না পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+