করিমপুরে বিজেপির এজেন্ট অপহরণের অভিযোগ! জয়প্রকাশ মজুমদারকে বুথ থেকে বের করল কেন্দ্রীয় বাহিনী
উপনির্বাচনে উত্তাপ একটা সাধারণ নির্বাচন থেকে কোনও অংশে কম নয়। এদিন ভোট শুরু হতেই করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার অভিযোগ করে থানারপাড়ায় বিজেপি এজেন্টকে অপহরণ করা হয়েছে।
উপনির্বাচনে উত্তাপ একটা সাধারণ নির্বাচন থেকে কোনও অংশে কম নয়। এদিন ভোট শুরু হতেই করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার অভিযোগ করে থানারপাড়ায় বিজেপি এজেন্টকে অপহরণ করা হয়েছে। পরবর্তী সময়ে তিনি পিপুলখোলায় বুথের মধ্যে ঢুকে পড়েন। তৃণমূলের আপত্তিতে তাঁকে সেখান থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।

এদিন সকালে থানারপাড়ায় বুথে জয়প্রকাশ মজুমদারের উপস্থিতি সকলের নজর কাড়ে। বুথে দলীয় এজেন্ট না থাকার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন তাদের এজেন্টকে অপহরণ করা হয়েছে। তাঁকে বুথের আশপাশে ঘুরতে দেখে প্রতিবাদ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন জয়প্রকাশ মজুমদার।
এরপর অনিয়মের অভিযোগ পেয়ে জয়প্রকাশ মজুমদার চলে যান পিপুলখোলায়। সেখানে বুথে মধ্যে ঢুকে তিনি ইভিএমের কাছে চলে যান বলে অভিযোগ। তৃণমূলের প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনী বুথের মধ্যে থেকে জয়প্রকাশ মজুমদারকে বুথের মধ্যে থেকে বের করে দেয়। জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, সেখানে থাকা তিনটি বুথে সাধারণ মানুষের ভোটদানে বাধা তৈরি করা হচ্ছে। তাই তিনি সেখানে গিয়েছিলেন।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications