বিজেপিতে বড় ভাঙন! মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ‘বহিষ্কৃত’ জয়প্রকাশ
তৃণমূলে যোগ দিলেন বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে তিনি যোগ দেন তৃণমূলে।
তৃণমূলে যোগ দিলেন বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে তিনি যোগ দেন তৃণমূলে। সোমবারই তিনি বৈঠক করেছিলেন বিজেপির 'বিদ্রোহী' নেতারা। সেই বৈঠকে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। তার পরদিনই তিনি তৃণমূলের সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন। একইসঙ্গে তৃণমূলের পতাকা তুলে নিলেন তিনি।
মঙ্গলবার জয়প্রকাশ মজুমদারের পদক্ষেপে স্পষ্ট হয়ে যায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেইমতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপির বিদ্রোহী এই নেতা তৃণমূলে যোগ দিলেন এদিনই। এখন দেখার, বিজেপিতে কি আরও বড় ভাঙন অপেক্ষা করে আছে? তাঁর সঙ্গে বিদ্রোহী সমস্ত নেতারাও তৃণমূলের দিকে আসেন কি না, তার অপেক্ষায় রাজনৈতিক মহল। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এদিন যোগ দেন ছাত্র নেতা তন্ময় বো।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জয়প্রকাশের
মঙ্গলবার জয়প্রকাশ মজুমদারের পদক্ষেপে স্পষ্ট হয়ে যায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেইমতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপির বিদ্রোহী এই নেতা তৃণমূলে যোগ দিলেন এদিনই। এখন দেখার, বিজেপিতে কি আরও বড় ভাঙন অপেক্ষা করে আছে? তাঁর সঙ্গে বিদ্রোহী সমস্ত নেতারাও তৃণমূলের দিকে আসেন কি না, তার অপেক্ষায় রাজনৈতিক মহল। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এদিন যোগ দেন ছাত্র নেতা তন্ময় বোস।

জয়প্রকাশকে গুরুদায়িত্ব মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নজরুল মঞ্চে সাংগঠনিক বৈঠক শুরুর আগে জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে স্বাগত জানান পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি। তাঁরা জয়প্রকাশ মজুমদারের হাতে পতাকা তুলে দেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জয়প্রকাশ সিনিয়র নেতা। তাঁকে রাজ্য সহ সভাপতি করা হোক। আর তন্ময়কে সাধারণ সম্পাদক করার কথা বলেন তিনি।

বিজেপিতে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে
একুশের নির্বাচনের পর থেকেই জয়প্রকাশ মজুমদার বিজেপিতে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। দলের সাংগঠনিক রদবদলের পর তিনি গর্জে ওঠেন বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে। তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদক (সংগঠন)অমিতাভ চক্রবর্তী-কে নিশানা করেন। তাঁরা দল চালানোর অযোগ্য বলেই বিজেপিতে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে।

বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব জয়প্রকাশ
জয়প্রকাশ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করে বিজেপির দুই নেতা সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এই দুই তৎকাল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাড়ে তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন লড়াকু নেত্রীর বিরুদ্ধে লড়াই করার মতো যোগ্যমুখ নয়। তাঁদের অযোগ্যতাই দলকে ডোবাচ্ছে বলে সরব হয়েছিলেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।

বিজেপিতে বেসুরো লকেটের বৈঠকের পর ভাঙন
বিজেপিতে বিদ্রোহী কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে জয়প্রকাশ মজুমদার বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন রীতেশ তিওয়ারি ও সায়ন্তন বসুর মতো নেতারাও। আর ছিলেন মতুয়াগড়ের পাঁচ বিধায়ক। সম্প্রতি আার বিজেপিতে বেসুরো হয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বিজেপির বৈঠকে যোগ দিয়ে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছিলেন। তারপর বিজেপিতে সমালোচিত হয়ে লকেট চট্টোপাধ্যায় বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে জয়প্রকাশ ছাড়াও ছিলেন সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications