আড়িয়াদহে গ্রেফতার জয়ন্তের সঙ্গী প্রসেন, সাঁড়াশি দিয়ে কিশোরকে নিগ্রহ করেছিল সে?
পুলিশের জালে জয়ন্ত সিংয়ের আরেক শাগরেদ। ধৃত ব্যক্তির নাম প্রসেন দাস ওরফে লাল্টু। আড়িয়াদহ এলাকায় জয়ন্ত সিং ও তার সঙ্গীরা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে দীর্ঘ দিন থেকে৷ এই কথা সাধারণ মানুষের থেকে জানা গিয়েছে।
তালতলা ক্লাব এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে ধরা হয়েছিল। এই প্রসেন দাস তার উপর অত্যাচার করে। যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই প্রসেনকে দেখা গিয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

আড়িয়াদহের তালতলা ক্লাব এখন আলোচনার চর্চায় রয়েছে। সেখানে হাত - পা ঝুলিয়ে একজনকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছিল। ক্লাবের ভিতর কী কী হত? কোন তালিবানি শাসন চলত? সেই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। জয়ন্ত সিং এদের সকলের মাথায় আছে। তার কারণের সঙ্গীদের বাড়বাড়ন্ত। এমনই মনে করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
জয়ন্ত সিং আগেই গ্রেফতার। বৃহস্পতিবার তার অন্যতম সঙ্গী প্রসেন দাসকেও গ্রেফতার করা হল। নাবালককে অত্যাচারের অভিযোগ তার বিরুদ্ধে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সূত্রে এই কথা জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে ইতিমধ্যে জেরাও শুরু করা হয়েছে বলে খবর৷
বুধবার সাংবাদিক সম্মেলন করেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। আড়িয়াদহের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে সমাজ মাধ্যমে। পুলিশ কাউকে রেয়াত করবে না। প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই কথা জানিয়েছেন পুলিশ কমিশনার।
তালতলা ক্লাবের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ দিন গ্রেফতার করা হল লাল্টুকে। জয়ন্তের সঙ্গে এই সব ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কী না। তাও পুলিশ খতিয়ে দেখছে। তালতলা স্পোর্টিং ক্লাবে একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সাঁড়াশি দিয়ে এক নাবালকের উপর প্রসেন অত্যাচার চালায় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications