শুভেন্দু বিজেপিকে কুক্ষিগত করেছেন, মণ্ডল সভাপতি হওয়ার অযোগ্য কাকে বললেন জয়প্রকাশ
শুভেন্দু বিজেপিকে কুক্ষিগত করেছেন, মণ্ডল সভাপতি হওয়ার অযোগ্য কাকে বললেন জয়প্রকাশ
উপনির্বাচনে গোহারা হওয়ার পর ফের বঙ্গ বিজেপিতে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। একের পর এক নেতা-নেত্রী ইস্তফা দিয়ে চলেছেন। সেই দলে রয়েছেন দলের বিধায়করাও। আবার হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েও বিদ্রোহ জারি রেখেছেন অনেকে। এই পরিস্থিতি কয়েকদিন আগে বিদ্রোহী হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার কাঠগড়ায় তুললেন দুই নেতাকে।

শুভেন্দু অধিকারী বিজেপিকে কুক্ষিগত করেছেন
একেবারে চাঁছাছোলা ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি সাফ জানালেন, শুভেন্দু অধিকারী বিজেপিকে কুক্ষিগত করেছেন। তাই আগামী দিনে আরও অনেকে যে বিজেপি ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন, তা স্পষ্ট। বিজেপিতে আরও ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা।

মণ্ডল সভাপতি হওয়ার যোগ্যতা নেই, তাঁরা নেতৃত্বে
জয়প্রকাশ মজুমদারের কথায়, মণ্ডল সভাপতি হওয়ার যোগ্যতা যাঁদের নেই, তাঁদের হাতে রাজ্যের দায়িত্ব দিলে যা হওয়ার সেটাই হয়েছে। ভোটের আগে দেখেছিলাম যোগদান মেলা। আর এখন বিয়োগদান পর্ব চলছে। বিজেপিতে সম্প্রতি যে ইস্তফার হিড়িক শুরু হয়েছে, তাকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার।

মুর্শিদাবাদের পর নদিয়াতেও বিক্ষোভে সুর, ইস্তফা
শনিবার দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। দুই কেন্দ্রেই ভরাডুবি হয়েছে বিজেপির। তারপর থেকেই ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে বিজেপিত। মুর্শিদাবাদের দুই বিধায়ক-সহ চারজন ইস্তফা দিয়েছেন। মুর্শিদাবাদের পর নদিয়াতেও বিক্ষোভে সুর শোনা গিয়েছিল নদিয়া উত্তরের বিজেপি পদাধিকারীদের কণ্ঠে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে পদত্যাগ করেছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ১০ জন পদাধিকারী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে তারা একটি চিঠিও পাঠিয়েছিলেন। তারপরই ইস্তফা দেন তাঁরা।

যে পরিস্থিতিতে বিস্ফোরক পোস্ট করেছেন জয়প্রকাশ
বিজেপির দুবারের জেতা আসন আসানসোল। সেই আসনিটি হাতছাড়া হল এবার। তিন লাখেরও বেশি ভোটে বিজেপিকে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জে তারা দূরবর্তী তৃতীয় হয়েছে। এই পরিস্থিতিতে দুই কেন্দ্রের হারের পর রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে দলেরই একাংশ। আর তা নিয়েই বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি থেকে বহিষ্কৃত বর্তমানে তৃণমূল নেতা জয়প্রকাশ মজদুমদার।

অযোগ্য নেতৃত্বের হাতে পড়েছে বঙ্গ বিজেপি!
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে নিশানা করে ক়ড়া বিবৃতি দিয়েছেন। তাঁর ভিডিও ও পোস্টে লেখা বিবৃতির সার কথা হল অযোগ্য নেতৃত্বের হাতে পড়েছে বঙ্গ বিজেপি। তাই হারের পর হার হজম করতে হচ্ছে বিজেপিকে। কোনও উত্তরণের দিশা দেখাতে পারছেন না দলের শীর্ষ পদে আসীন অযোগ্য নেতারা।

বিজেপিতে বিদ্রোহীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে
পদ থেকে অব্যঙতি চেয়ে রবিবার রাজ্য সভাপতিতে চিঠি দিয়েছিলেন মুর্শিদাবাদের দুই বিধায়ক। তারপর নদিয়া থেকে ১০ জন পদাধিকারী ইস্তফা দেন। তারপর সৌমিত্র খাঁ, অনুপম হাজরা-রা তো বিজেপি নেতৃত্বের সমালোচনায় সরব হয়েই রয়েছেন। এর আগে রীতেশ তিওয়ারি থেকে শুরু করে সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঠাকুর-সহ অনেকেই বিজেপিতে বিদ্রোহীর তালিকায় ছিলেন।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications