বিজেপি সভাপতিদের চেনেন না শুভেন্দু-দিলীপরাই! সংগঠন নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ
বিজেপির নতুন সভাপতি এসে নতুন কমিটি গড়েছেন। তারপর জেলা সভাপতিদেরও রদবদল করা হয়েছে। তার সূত্র ধরেই বিজেপিতে শুরু হয়েছে বিদ্রোহ।
বিজেপির নতুন সভাপতি এসে নতুন কমিটি গড়েছেন। তারপর জেলা সভাপতিদেরও রদবদল করা হয়েছে। তার সূত্র ধরেই বিজেপিতে শুরু হয়েছে বিদ্রোহ। আর সেই বিদ্রোহে বলির পাঁঠা হয়েছেন জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। এবার তাঁরাই বিজেপির সংগঠন নিয়ে বোমা ফাটালেন সংবাদমাধ্যমের সামনে।

জয়প্রকাশ মজদুমদার বলেন, বিজেপির নতুন রাজ্য সভাপতির আসার পর যেমন নতুন রাজ্য কমিটি হয়েছে, তেমনই রদবদল হয়েছে জেলা সভাপতি পদে। বিজেপির মোট ৪২টি সাংগঠনিক জেলার মধ্যে ৩২ জন জেলা সভাপতিকে চেনেনই না নিজের জেলার নেতারাও। এমনকী শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষরাও চেনেন না জেলা সভাপতিদের, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন জয়প্রকাশ মজুমদার।
বিজেপির সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদারের কথায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন নতুন জেলা সভপতিদের তিনি চেনেন না। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ আবার বলেছিলেন, শুভেন্দু অধিকারী তো দেড় বছরও হয়নি বিজেপিতে এসেছেন, তিনি চিনবেন কী করে। আমি এত বছর বিজেপির রাজ্য সভাপতি ছিলাম আমি চিনি না।
শুধু জেলা সভাপতিদের নিয়ে নয়, জয়প্রকাশ মজুমদার সরব হয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব বদল নিয়ে। তিনি বলেন বিজেপি একজন কোনও মুসলিম মুখ পেল না সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়ার জন্য। একজন খ্রিস্টানকে সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছে। মানছি খ্রিস্টানরাও সংখ্যালঘু। কিন্তু কেন ৩০ শতাংশ মুসলিম ভোটকে টার্গেট করা হবে না।
তারপর সংখ্যালঘু মোর্চার সভানেত্রী পদ থেকে সরিয়ে দিয়ে ভিনরাজ্যের কোনও একটি দায়িত্বে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁকে। হিন্দি বলয়ের কোনও একটি পদ দেওয়া হয়েছে। তিনি বলছেন আমি হিন্দি বুঝতে পারি না, বলতে পারি না। অথচ তাঁকে সেখানে পাঠিয়ে দিয়ে মাথা ভজানো হয়েছে। এভাবে কি সংগঠন চলে। কিন্তু বিজেপিতে চলেছে।
বিজেপি বাংলার নেতাদের বসিয়ে রেখে, যাঁরা এতদিন বিজেপি করে এল তাঁদেরকে দূরে সরিয়ে রেখে তৎকালদের নিয়ে চলতে চাইছে। বর্তমান কমিটিতে তৎকাল নেতাদের ভিড়। তৎকাল বিজেপিরা এখন দল চালাচ্ছেন বলে অভিযোগ করেন আর এক বরখাস্ত হওয়া নেতা রীতেশ তিওয়ারি। এই সব নেতারা মধুভোগ করতে এসেছেন। ২০১৯-এ যাঁরা বিজেপির উত্থান ঘটাল তাঁরা এখন পিছনের সারিতে। অনভিজ্ঞ নেতাদের সংগঠনে আনলে যা হয়, সেটাই হচ্ছে বিজেপিতে।
এ প্রসঙ্গে অবশ্য সুকান্ত মজুমদার বলেন, ভিত্তিহীন অভিযোগ। আমরা সঙ্গে শুভেন্দুদার কোনও কথা হয়নি। তবে তিনি এমন কথা বলতে পারেন না।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?










Click it and Unblock the Notifications