বিজেপিকে ভোট দিতে বলার অভিযোগ কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে, চলল গুলি! অগ্নিগর্ভ শালবনি

সকাল খেকেই উত্তপ্ত জঙ্গলমহল। ঝাড়গ্রামের শালবনিতে এদিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হন সেখানের বাসিন্দারা।

সকাল খেকেই উত্তপ্ত জঙ্গলমহল। ঝাড়গ্রামের শালবনিতে এদিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হন সেখানের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ , কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই বলে দিচ্ছেন বিজেপিকে ভোট দিতে হবে। আর সেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনা শালবনির ২৪১ নম্বর বুথের।

কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে বলার অভিযোগ, চলল গুলি! রণক্ষেত্র শালবনি

(প্রতীকী ছবি)


এরপরই নিজেদের দাবিতে সরব হন গ্রামবাসীরা। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যেতে থাকে। এমন অবস্থায় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি চালাতে বাধ্য হন সিআরপিএফ জওয়ানরা, বলে দাব সূত্রের। এরপরই গুলি চালানোর ঘটনায়র পর ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ।

আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকবার পর ফের শালবনিতে ২৪১ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়ে যায়। গোটা ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূলও। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+