জঙ্গলমহল বিজেপিকে প্রত্যাখ্যান করেছে একুশের ভোটে, ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

জঙ্গলমহল বিজেপিকে প্রত্যাখ্যান করেছে একুশের ভোটে, ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

জঙ্গলমহল প্রত্যাখ্যান করেছে অমিত শাহকে। তাই হেলিকপ্টার খারাপের অজুহাত দিয়ে ঝাড়গ্রামে গরহাজির থাকলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস রীতিমতো ছবি দিয়ে দেখিয়ে দিল হেলিকপ্টার বিভ্রাট কোনও কারণ নয়, জনসভায় লোক না হওয়ার জেরেই ঝাড়গ্রামে গরহাজির থাকলেন তিনি।

শাহ কেন অনুপস্থিত থাকলেন, তা নিয়েই আলোচনা

শাহ কেন অনুপস্থিত থাকলেন, তা নিয়েই আলোচনা

এবার বাংলাকে পাখির চোখ করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। নির্বাচনী দামামা বেজে যাওয়ার পর মোদী-শাহ পালা করে বাংলায় আসছেন। জনসভা করে যাচ্ছেন। প্রথম দফায় ভোট জঙ্গলমহলে। সেই জঙ্গলমহলে জনসভা করতে এসেই অমিত শাহের গরহাজিরা নিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে। শাহ কেন অনুপস্থিত থাকলেন, তা নিয়েই আলোচনা জোরদার।

অমিত শাহের গরহাজিরায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল

অমিত শাহের গরহাজিরায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল

অমিত শাহের ঝাড়গ্রামের সভায় গরহাজিরা থাকার বিষয়টিকে হাতিয়ার করেছে এবার। সোশ্যাল মিডিয়ায় নানা ট্রোল ভেসে আসছে অমিত শাহের গরহাজিরা নিয়ে। সেখানে লেখা হয়েছে খড়গপুর থেকে ঝাড়গ্রাম সড়কপথে মাত্র ৪২ কিলোমিটার দূরত্ব। সড়কপথে সময় লাগতে পারে মাত্র ৩০ মিনিট বা তার থেকে সামান্য বেশি। তবু তিনি গেলেন না ঝাড়গ্রামে।

বাংলার মানুষ বোকা নয়, তাঁরা মুখ বুজে মানবে না

বাংলার মানুষ বোকা নয়, তাঁরা মুখ বুজে মানবে না

তৃণমূল কর্মী-সমর্থকদের তরফে ট্রোলের বন্যা বইয়ে দিয়ে বলা হচ্ছে, সড়কপথে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা খুব ভালো। তবু তিনি সেই পথে পা বাড়ালেন না। বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়ার কথা জানাচ্ছেন, কিন্তু মিটিং এড়িয়ে যাচ্ছেন, বাংলার মানুষ ওত বোকা নয়, তাঁরা মুখ বুজে সব মেনে নেবে না।

যদি ইচ্ছা থাকত, সড়কপথেই ঝাড়গ্রামে যেতেন শাহ

যদি ইচ্ছা থাকত, সড়কপথেই ঝাড়গ্রামে যেতেন শাহ

তৃণমূলের দাবি, বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চরে না। তাঁরা সব কিছুই বুঝতে পারে। এছাড়া ঝাড়গ্রামের জনসভার ছবি দিয়ে তাঁরা দাবি করেন, হেলিকপ্টার বিভ্রাট নয়, জনসভায় লোক না হওয়ার জেরেই ঝাড়গ্রামে হাজিরা দেননি অমিত শাহ। তাঁর যদি সভা করার ইচ্ছা থাকত, তিনি হেলিকপ্টার ছেড়ে সড়কপথেই ঝাড়গ্রামে যেতেন।

জঙ্গলমহল অমিত শাহকে প্রত্যাখ্যান করেছে, টুইট তৃণমূলের

জঙ্গলমহল অমিত শাহকে প্রত্যাখ্যান করেছে, টুইট তৃণমূলের

তৃণমূলের দাবি, ঝাড়গ্রামের সভায় এসেও সভা না করেই ফিরতে হয়েছিল জেপি নাড্ডাকে। তার পুনরাবৃত্তি ঘটাতে চাননি অমিত শাহ। তাই তিনি সুচতুরভাবে এড়িয়ে গেলেন ঝাড়খণ্ডের জনসভা। তবে তিনি জঙ্গলমহলে বিজেপির বেআব্রু হয়ে পড়া আটকাবে না। তৃণমূল এরপর টুইট করে জানিয়েছে, জঙ্গলমহল অমিত শাহকে প্রত্যাখ্যান করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+