প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলা জুড়ে হাততালি দিয়ে জনতা কার্ফু পালন
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলা জুড়ে হাততালি দিয়ে জনতা কার্ফু পালন
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী রবিবার জনতা কার্ফুতে যোগদানের আহ্বান জানানোর পাশাপাশি জানিয়েছিলেন, 'খুব দরকার না পড়লে আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না।'

সঙ্গে প্রধানমন্ত্রীর আবেদন ছিল, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েও যারা নিরলস মানুষের সেবা করে চলেছেন, ওই দিন তাঁদের কৃতজ্ঞতা জানান। সেজন্য রবিবার বিকেল ৫টায় বাড়ির দরজা, বারান্দা বা জানলার সামনে এসে ঘণ্টা, ঝাঁঝর, শঙ্খ বাজান বা উলুধ্বনি দিন, হাততালি দিন।
এদিন সেই আবেদনই সারা দিল রাজ্য বাসী। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম। আজ প্রধান মন্ত্রীর আহ্বানে সাড়া ঝাঁঝর ঘণ্টা শঙ্খ আর উলুধ্বনিতে মাতোয়ারা আকাশ বাতাস।
হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সবাইকে একজোট হয়ে লড়াই করার প্রধান মন্ত্রীর আহ্বানে সাড়া দিল রাজ্য বাসী।












Click it and Unblock the Notifications