অষ্টম স্থান অধিকার করে উচ্ছসিত প্রেরণা-জুমানারা
এবছরের মাধ্যমিকের মেধা তালিকায় আবারও দাপট দেখিয়ে দিল মেয়েরা। এবারের মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন চন্দননগরের প্রেরণা মন্ডল ও বংশীহারির জুমানা নার্গিস।
এবছরের মাধ্যমিকের মেধা তালিকায় আবারও দাপট দেখিয়ে দিল মেয়েরা। এবারের মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন চন্দননগরের প্রেরণা মন্ডল ও বংশীহারির জুমানা নার্গিস। দুই মেধাবী ছাত্রী এই সাফল্যে স্বভাবতই খুব খুশি।

চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী প্রেরণা। তাঁর প্রাপ্ত নম্বর, ৬৮২ । কোন ও রকম গৃহ শিক্ষকের সাহায্য ছাড়াও এই নম্বর অর্জন করেছে প্রেরণা। প্রেরণার বাবা পেশায় সরকারী কর্মী। কর্মসূত্রে তাঁর মাও প্রেরণার কাছে থাকতে পারতেন না। ফলে বাবা অফিস থেকে ফিরে প্রেরণার পড়াশোনা নিয়ে বসতেন। আগামীদিনে ডাক্তার কিম্বা অধ্যাপক হতে চান প্রেরণা। মেয়ের সাফল্যে অভিভূত প্রেরণার বাবা।
এদিকে, উচ্ছাসের ছবিটা একই রকম চন্দননগর থেকে বহুদূরের বংশীহারিতে। সেখানের বংশীহারি হাইস্কুলের ছাত্রী জুমানা নার্জিস প্ররণার মতোই অধিকার করেছেন অষ্টম স্থানে। ফলাফাল স্বভাবতই খুশি জুমানা। তিনি জানিয়েছেন এতটা ভালো ফল আশা তিনি করেননি। জুমানা জানিয়েছেন, শিক্ষকদের পাশাপশি তাঁকে সাহায্য করেছেন তাঁর বাবা মাও। সব মিলিয়ে আজ খুবই খুশি জুমানা-প্রেরণারা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications