যুব-মূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'-এ গ্রেফতার ৩! উত্তপ্ত জলপাইগুড়ি
যুব তৃণমূল সদস্যকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, ৩ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করার পরেই উত্তপ্ত জলপাইগুড়ি।
যুব তৃণমূল সদস্যকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, ৩ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করার পরেই উত্তপ্ত জলপাইগুড়ি। অনুগামীদের নিয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানা ঘেরাও করেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। সঙ্গে ছিলেন সাংসদ বিজয় বর্মণ। থানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়।

বুধবার জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৯ জানুয়ারি বার্তা নিয়ে সভা করেন বেচারাম মান্না। সভায় যাচ্ছিলেন কৃষ্ণ দাস। সেই সময় তাঁর বাইকের হাওয়া ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় তৃণমূল যুব কংগ্রেস নেতা কৌস্তভ তলাপাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই গ্রেফতার করা হয় কৃষ্ণ দাসের তিন অনুগামীকে।
এরপর সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির কোতয়ালি থানা এলাকা চত্বর।
তৃণমূল যুব কংগ্রেস নেতা কৌস্তভ তলাপাত্র নিজের ওপর হামলার ঘটনায় কৃষ্ণ দাস এবং তার অনুগামীদেরই অভিযুক্ত করেছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ দাস।












Click it and Unblock the Notifications