পুরভোটের দিন ঘোষণার আগেই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী প্রকাশ্যে আনল তৃণমূল

পুরভোটের দিন ঘোষণার আগেই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী প্রকাশ্যে আনল তৃণমূল

পুরভোটের দিন নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার আগে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য দলীয় প্রার্থীদের প্রকাশ্যই নিয়ে আসা হয় জেলা তৃণমুলের পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলা পরিষদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক অনুষ্ঠান মঞ্চে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমুলের কো অর্ডিনেটর হিসেবে ডা: প্রদীপ কুমার বর্মার নাম ঘোষনা করলেন জেলা তৃণমুলের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী।

পুরভোটের দিন ঘোষণার আগেই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী প্রকাশ্যে আনল তৃণমূল

বিধানসভা নির্বাচনে বর্মাই যে দলীয় প্রার্থী হচ্ছেন সদর বিধানসভা কেন্দ্রে তা সরাসরি জেলা সভাপতি ঘোষনা না করলেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়র কর্মসুচীর অনুষ্ঠানে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে রুপায়িত করতে ডা: বর্মাকেই দায়িত্ব দিলেন জেলা সভাপতি।

জলপাইগুড়ির ময়নাগুড়ির রাজারহাটের বাসিন্দা প্রদীপ বর্মা বর্তমানে জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় বেসরকারি নার্সিংহোমের মালিক। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনর প্রাক্তন জেলা সভাপতি,ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের সভাপতিও। জলপাইগুড়ি জিলা স্কুল এবং আলিপুরদুয়ার থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা। তারপর কোলকাতায় পড়াশুনা করে নীলরতন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+