নিমতিতা কাণ্ডে বারবার জেরা সুতির তৃণমূল প্রার্থীকে, এবার মুখ খুললেন জাকির হুসেন, ইমানিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ

নিমতিতা কাণ্ডে বারবার জেরা সুতির তৃণমূল প্রার্থীকে, এবার মুখ খুললেন জাকির হুসেন, ইমানিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ

নিমতিতা কাণ্ডে সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকে ফের তলব করেছে এনআইএ। এই নিয়ে পর পর তিন বার জেরার মুখে পড়লেন প্রার্থী। বারবার ইমানিকে জেরা করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হুসেন। নিমতিতায় মূলত তাঁকে টার্গেট করেই বিস্ফোরণ করা হয়েছিল বলে অভিযোগ। জাকির বলেছেন, কোনও যোগ না থাকলে বারবার এনআইএ ডাকবে কেন। যদিও জাকির এও বলেেছন কোনও নিরাপরাধ যেন শাস্তি না পায়।

বিস্ফোরক অভিযোগ জািকরের

বিস্ফোরক অভিযোগ জািকরের

এখনও ক্ষত তেমন সেরে ওঠেনি। চিকিৎসকদের কাছে চারদিনের ছুটি নিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হুসেন। ইমানিকে বারবার জেরা করা নিয়ে জাকির বলেছেন যদিও কোনও যোগ নাই থাকবে তাহলে বারবার কেন তাঁকে ডেকে জেরা করা হবে। জাকিরের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিত পূর্ণ। বিশেষ করে ভোটের আগে নিজেরই দলের প্রার্থীকে নিয়ে জাকিরের এই মন্তব্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

জাকিরের দাবি

জাকিরের দাবি

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নিমতিতা কাণ্ড নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হুসেন। তিনি বলেছেন কোনও নির্দোষ ব্যাক্তি যেন সাজা না পায়। যদিওএই ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি তিনি জানিয়েছেন। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি জাকির হুসেন। তাঁকেই নিশানা করে কেন বিস্ফোরণ ঘটানো হল এই নিয়ে তদন্ত চলছে। আবার

ইমানির প্রতিক্রিয়া

ইমানির প্রতিক্রিয়া

ভোটের মুখে নিমতিতা কাণ্ডের সঙ্গে নাম জড়ানোয় বেশ অস্বস্তিতেই রয়েছেন সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাস। ফের তাঁকে জেরার জন্য ডেকেছে এনআইএ। এই নিয়ে তিনবার তাঁকে এনআইএ জেরার মুখে পড়তে হল। ভোটের সামনে এনআইএ-র কাছে হাজিরা দেওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। জাকিরের এই মন্তব্য শোনার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছেন, কেন্দ্রীয় সংস্থা এর তদন্ত করছে। সুতরাং এই নিয়ে তিনি এখনও কোনও কিছু বলতে নারাজ।

নিমতিতা বিস্ফোরণ

নিমতিতা বিস্ফোরণ

ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকদিন আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল নিমতিতা স্টেশন। মন্ত্রী জাকির হুসেন সেসময় সেখান িদয়ে যাচ্ছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হয়েছিলেন তিনি। আশঙ্কা জনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল জাকির হোসেনকে। চক্রান্ত করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+