শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বিজেপি, আত্মসমীক্ষার করে ফের ঘুরে দাঁড়ানোর বার্তা জয়প্রকাশের

শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বিজেপি,আত্মসমীক্ষার করে ফের ঘুরে দাঁড়ানোর বার্তা জয়প্রকাশের

তৃণমূল কংগ্রেসের ল্যান্ড স্লাইড ভিক্টি। ২ ডিজিট পেরোতে পারবে না বিজেপি।পিকের দাবি সত্যি হয়ে গেল। মোদী-শাহের ক্যারিশ্মা ভ্যানিশ হয়ে গেল বাংলার মেয়ের কাছে। আত্মসমীক্ষা প্রয়োজন। এমনই মনে করছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানিয়েছেন রাজ্যে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বিজেপি।

তৃণমূলের জয়

তৃণমূলের জয়

বাংলায় এবার ল্যান্ড স্লাইড ভিক্ট্রি হয়েছে তৃণমূল কংগ্রেসের। বিপুল ভোটে জিতে হ্যাট্রিক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১৬ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ভাঙা পায়েই বাংলা জয় করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-শাহের ঝোড়ো প্রচারেও বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। ২ মে কার্যত অঙ্ক মিলিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। এই সাফল্যকে বাংলার জয় বলেই দাবি করেছেন মমত । তার জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

 আত্মসমীক্ষা জরুরি

আত্মসমীক্ষা জরুরি

মোদী শাহের প্রচার। সোনার বাংলা গড়ের প্রতিশ্রুতি। কৃষকদের হাতে টাকা, আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে আম্ফান দুর্নীতি। কোনও কিছতেই বাংলার মানুষের মন ঘোরাতে পারল না বিজেপি। কোথায় গলদ রয়ে গেল। দলিত থেকে কৃষক, মতুয়া, বাউল সকলের ঘরেই মধ্যাহ্ন ভোজন করেছেন অমিত শাহ। কিন্তু কিছুতেই কেন বাংলার মানুষের মন জয় করতে পারলে না তাঁরা এইনিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরেই। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, এই নিয়ে দল আত্মসমীক্ষা করবে। কোথায় মানুষের মন বুঝতে সমস্যা হয়েছে তাঁদের এই নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় বিজেপি

শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় বিজেপি

জয়ের জন্য তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বিজেিপ নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন রাজ্যে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বিজেপি। তবে বিরোধী দলনেতা কে হতে পারেন তাই নিয়ে কোনও ইঙ্গিত জয়প্রকাশবাবু দেননি। রাজ্যবাসীর কল্যাণে সরকারকে সবরকম সহযোগিতা তাঁরা করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভ্যাকসিন নিয়ে সরব মমতা

ভ্যাকসিন নিয়ে সরব মমতা

জয়ের পরেই কেন্দ্রে বিরুদ্ধে েতাপ দেগেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। নইলে বড় আন্দোলনে তিনি নামবেন বলে জানিয়েছেন। প্রয়োজনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসবেন বলে হুঁশিয়ার করেছেন। ইতিমধ্যেই বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন দেশের অবিজেপি দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+