জেলই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ৷ জেলই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে৷ সেই সুযোগ তাঁর আসবে৷ কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বলেছিলেন, তিনি জেলে গেলে একটু বিশ্রাম পাবেন। সেই কথার প্রেক্ষিতেই পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। "সেই সুযোগ ওনার আসবে। একটু দেরি হবে। জেলই ওনার বৃদ্ধাশ্রম হবে।মুখ্যমন্ত্রীকে শেষ দিকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে।"

মমতা বন্দ্যোপাধ্যায় জিভ টেনে ছিঁড়ে নেওয়ার কথা বলেছেন গতকাল। সেই বিষয়েও পালটা আক্রমণ করেছেন দিলীপ। " কিচ্ছু ছিঁড়তে পারবেন না। জিভ টেনে ছিঁড়বেন? সেই দিন চলে গিয়েছে। মানুষ জুতো, লাঠি, ঝাঁঠা দেখাচ্ছে না আপনাদের নেতাদের? শেষ জীবনে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে।"

তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা পাপ করেছেন। আর পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন। এর পরিনাম হচ্ছে, তাঁকে আজ অসম্মান সহ্য করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের কী হবে? ৪০ - ৪৫ বছর একজন রাজনীতি করার পর চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে! এর থেকে কী হবে? সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। "

দিলীপ ঘোষ এক সময় নির্বাচন কমিশনকে 'মেসো' সম্বোধন করেছিলেন। সেই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রবল সমালোচনা করেছিল। এবার তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনকে 'পুতুল' বলে খোঁচা দিয়েছেন। আর সেই বিষয়ে পালটা মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

বুধবার সকালে দিলীপ ঘোষ বলেন, "আমি মেসো বলেছিলাম বলে ওফের পেট খারাপ হয়ে গিয়েছিল। এখন পুতুল বলছে, ভালো লাগছে ? কে কার হাতের পুতুল বোঝা যাবে?" পালটা দিলীপ ঘোষ।

সেই 'পুতুলের' কাছেই হত্যে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে পড়েছিল কেন? বাঁচাও বাঁচাও, সাধুবাবা, কেন বলা হয়েছিল? সকাল থেকে রাজ্যপালকে আক্রমণ করা হয়। আর চাপে পড়লে, চাচা আপন প্রাণ বাঁচা? কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

তৃণমূল কংগ্রেস প্রথমে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে ধরনা দিয়েছিল। তাঁদের সরিয়ে দেওয়া হয়৷ এরপর রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেন রাজভবনে গিয়ে। সেই বিষয়েই খোঁচা দিলেন দিলীপ৷ এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ। "এরা হচ্ছে, শক্তের ভক্ত, নরমের যম। যে টাইট দেবে, তার কাছে গড়াগড়ি দেবে।" তীব্র কটাক্ষ করলেন দিলীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+