'কেউ আইনের নাগালের বাইরে নয়', শুভেন্দুকে পাশে বসিয়েই দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আশ্বাস রাজ্যপালের

'কেউ আইনের নাগালের বাইরে নয়', শুভেন্দুকে পাশে বসিয়েই দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আশ্বাস রাজ্যপালের

ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যুতে ফের একবার রাজ্যপালের শরণে শুভেন্দু অধিকারী। কার্যত নজিরবিহীন ভাবে ৫০ বিধায়ককে নিয়ে রাজভবনে যান তিনি। রাজভবনের বারন্দার দীর্ঘক্ষণ রাজ্যপাল ধনখড়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা। এমন ছবি কখনও কেউ দেখেছেন কিনা তা একেবারে মনে করতে পারছেন না কেউই। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের সঙ্গে চা-চক্রের পর সন্ত্রাসের অভিযোগে রাজ্য সরকারকে ফের কড়া ভাষায় দুষলেন রাজ্যপাল ধনখড়।

দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে

দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে

বিধানসভা ভোটের আগে ঝড়ের গতিতে রাজ্যে দলবদলের প্রবণতা দেখা গিয়েছিল। তখন তিনি মুখ না খুললেও বর্তমানে যখন উল্টো শ্রোত দেখা যাচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলের পথে একাধিক নেতা। তালিকাতে রয়েছেন বিধায়করা। আর তা হতেই দলবদল নিয়ে সরব হলেন রাজ্যপাল। শুভেন্দুকে পাশে নিয়ে ধনখড় বলেন, "আমি জানতে পারলাম গত দশ বছরে পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগই করা হয়নি। আমি আশ্বস্ত করছি, পশ্চিমবঙ্গে ওই আইন পুরোদমে কার্যকর করা হবে। আমি নিশ্চিত করব যাতে কার্যকর হয়। কেউ আইনের নাগালের বাইরে নয়।"

আইনশৃঙ্খলা ইস্যুতে তোপ রাজ্যপালের

আইনশৃঙ্খলা ইস্যুতে তোপ রাজ্যপালের

আইনশৃঙ্খলা ইস্যুতে একাধিকবার রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যাপাল ধনখড়। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতও হয়েছে। এই অবস্থায় ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবারই রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একঝাঁক বিজেপি বিধায়কের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে রাজ্যপাল বলেন, "ভোট পরবর্তী রাজ্যে একাধিক জায়গায় অশান্তি হয়েছে। সেই জায়গাগুলিতে কেন মুখ্যমন্ত্রী গেলেন না?" ভোট পরবর্তী অশান্তি, দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের খোঁচা, "বাংলায় গণতন্ত্র শ্বাস নিতে পারছে না।"

পুলিশের বিরুদ্ধেও অভিযোগ!

পুলিশের বিরুদ্ধেও অভিযোগ!

পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও এদিন কার্যত তোপ দেগেছেন রাজ্যপাল ধনখড়। আইনশৃঙ্খলা ইস্যুতে একাধিকবার রাজ্য পুলিশের ডিজি সহ মুখ্যসচিবকে তলব করেছেন তিনি। আইনশৃঙ্খলা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে টা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। সেই রিপোর্ট দেওয়া হয়নি বলে বারবার অভিযোগ তুলেছেন তিনি। এদিন ফের একবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন রাজ্যপাল ধণখড়। তাঁর দাবি, উর্দিধারীরা নিরপেক্ষভাবে কাজ করছেন না। তৃতীয়বারের জন্য বিপুল ভোটে জিতে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষের রায়ে বাংলা দখল হওয়া সত্ত্বেও রাজ্য প্রশাসন কোনও কাজ করছে না বলেও অভিযোগ জগদীপ ধনকড়ের।

পায়ে হেঁটে রাজভবনে শুভেন্দু

পায়ে হেঁটে রাজভবনে শুভেন্দু

এদিন প্রথমে রাজভবণে যান শুভেন্দু অধিকারী। সেখানে প্রথমে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। এরপর সেখান থেকে পায়ে হেঁটে রাজভবণে যান বিরোধী দলনেতা। বিধানসভায় পৌঁছনোর পর শুভেন্দুকে পাশে বসিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন রাজ্যপাল। নজিরবিহীনভাবে সংবাদ মাধ্যমকেও সেই বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়। তা শেষ হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তোলেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+