আইনশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল! মুখ্যমন্ত্রী যেন জরুরি ভিত্তিতে ব্রিফ করেন, 'নির্দেশ' ধনখড়ের

রাজ্য রাজ্যপাল সংঘাতে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। । এবারও কারণ সেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। তিনি বলেছেন, রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী যেন জরুরি ভিত্তিতে তাঁর স

রাজ্য রাজ্যপাল সংঘাতে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। । এবারও কারণ সেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজ্যপাল জগদীপ ধনখড়( jagdeep dhankhar) বলেছেন, রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ( mamata banerjee) যেন জরুরি ভিত্তিতে তাঁর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন। মুখ্যসচিবকে বলা হয়েছে, দুপুর দুটোর মধ্যে উত্তর দিতে।

জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল

জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। যেই কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলতে চান রাজ্যপাল। বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চান। এব্যাপারে, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব, মুখ্যসচিবকে জানিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করতে গিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকেও চ্যাগ করেন।

রয়েছে মানবাধিকার, জনস্বার্থের মতো বিষয়

রয়েছে মানবাধিকার, জনস্বার্থের মতো বিষয়

রাজ্যপাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ছাড়াও, মানবাধিকার এবং জনস্বার্থের মতো বিষয়েও মুখ্যমন্ত্রীকে ব্রিফ করার জন্য বলা হয়েছে।

মণীশু শুক্লার হত্যার পরেও টুইট করেছিলেন রাজ্যপাল

মণীশু শুক্লার হত্যার পরেও টুইট করেছিলেন রাজ্যপাল

রবিবার সন্ধেয় বিজেপি নেতা মণীশ শুক্লা খুন হওয়ার পরেই রাতে টুইট করেছিলেন রাজ্যপাল। সেখানে তিনি বলেছিলেন, বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় তিনি উদ্বিগ্ন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার অভিযোগ করেন তিনি অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কেউই হাজির দেননি রাজভবনে। তবে মুখ্যসচিব পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তোপ

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তোপ

দিন কয়েক আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। তাঁর অভিযোগ ছিল টার্গেট পলিটিক্যাল কিলিং চলছে রাজ্যে। সেই সময়ও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

রাজ্যে ধর্ষণ ও অপরহণের সংখ্যা তুলে ধরে কটাক্ষ

রাজ্যে ধর্ষণ ও অপরহণের সংখ্যা তুলে ধরে কটাক্ষ

এই সপ্তাহেই রাজ্যপাল মালদহ, বর্ধমান, মেদিনীপুর, জলপাইগুড়ি ও প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনারদের পাঠানো রিপোর্ট তুলে ধরে কটাক্ষ করেন। রিপোর্টে অগাস্ট ২০২০-এ ধর্ষণ ও অপরহণের সংখ্যা তুলে ধরা হয়। অগাস্টে রাজ্যে ধর্ষণের অভিযোগের সংখ্যা ২২৩ এবং অপহরণের অভিযোগের সংখ্যা ৬৩৯। রাজ্যের আইনশৃঙ্খলা ছাড়াও মানবাধিকারও চিন্তার বিষয় বলে উল্লেখ করেছিলেন রাজ্যপাল। টুইটে তিনি রাজ্যের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শোধরানোর জন্য বলেছিলেন। রাজ্যপালের অভিযোগ ছিল রাজ্যভবন সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে নপুংসক করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে রাজ্য সরকারের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+