ফের মমতার প্রশাসনকে আক্রমণ! রাজনীতির খাঁচায় বন্দি পুলিশ ও প্রশাসন, খোঁচা ধনখড়ের

ফের মমতার প্রশাসনকে আক্রমণ! রাজনীতির খাঁচায় বন্দি পুলিশ ও প্রশাসন, খোঁচা ধনখড়ের

ফের টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এদিন সকালে করা টুইটে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন রাজ্যপাল। তিনি অভিযোগ করেছেন পুলিশ ও প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দি।

রাজনীতির খাঁচায় বন্দি পুলিশ ও প্রশাসন

রাজনীতির খাঁচায় বন্দি পুলিশ ও প্রশাসন

টুইটে রাজ্যপালের অভিযোগ, পুলিশ ও প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দি। মুখ্যমন্ত্রীর কাছে এই শৃঙ্খল মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যপাল আরও অভিযোগ করেছেন, পুলিশ ও প্রশাসন, বিরোধীদের বদলে সর্বদা শাসকপক্ষের দরজায়।

আইনশৃঙ্খলার সমালোচনা

আইনশৃঙ্খলার সমালোচনা

টুইটে রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলার সমালোচনা করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন মুক্তভাবেই যত্রতত্র বোমা তৈরি করা হচ্ছে।

গণতন্ত্র ও আইনে বড় আঘাত

গণতন্ত্র ও আইনে বড় আঘাত

অপর একটি টুইটে রাজ্যপাল বলেছেন, রাজ্যে যা চলছে তা, গণতন্ত্র ও আইনে বড় আঘাত। পুলিশ ও প্রশাসন রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় তা গণতন্ত্রের মৃত্যুর সামিশ বলেও অভিযোগ করেছেন তিনি। রাজ্যপাল বলেছেন, সরকারি কর্মীরা রাজনৈতিক কর্মী নন।

সম্প্রতি বিশ্বভারতী প্রসঙ্গে প্রশাসনকে কটাক্ষ

সম্প্রতি বিশ্বভারতী প্রসঙ্গে প্রশাসনকে কটাক্ষ

এর আগে একাধিকবার রাজ্য প্রশাসনকে আক্রমণ করলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বভারতী কাণ্ড নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। বিশ্বভারতীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ লপ্রকাশ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+