মুখ্যমন্ত্রী মমতার উপস্থিতিতে বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নিলেন ধানকর

বাংলার নবতম রাজ্যপাল হিসাবে এদিন শপথ নিলেন জগদীপ ধানকর।

বাংলার নবতম রাজ্যপাল হিসাবে এদিন শপথ নিলেন জগদীপ ধানকর। এদিন কলকাতায় রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের মুখ্য বিচারপতি ডিবি রাধাকৃষ্ণণ। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতৃবৃন্দ ও রাজ্যের বিশিষ্টজনেরা।

মুখ্যমন্ত্রী মমতার উপস্থিতিতে বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নিলেন ধানকর

শেষ সপ্তাহে রাজ্যপাল হিসাবে জগদীপ ধানকরের নাম ঘোষণা করে কেন্দ্র। কেশরীনাথ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। সোমবার রাজ্যে এসে পৌঁছন রাজ্যপাল ধানকর। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুরা।

এদিন শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকলের সঙ্গে আলাপচারিতা করেন রাজ্যপাল ধানকর। এখন দেখার আগামিদিনে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কেমন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+